হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন


জেরুজালেম, ২০ সেপ্টেম্বর – গাজা সিটি দখলের লক্ষ্যে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। যা চলমান যুদ্ধের দুই বছরে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের দক্ষিউপকূলবর্তী আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণে চলে যেতে আহ্বান জানান ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই।

এ ছাড়াও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজা নগরীর বাসিন্দাদের সতর্ক করে তিনি বলেন, সেনারা নজিরবিহীন শক্তি ব্যবহার করবে।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, গাজা নগরীতে পশ্চিম দিকে উপকূলের দিকে যেতে থাকা মানুষরা হামলার তীব্রতায় বিশ্রাম নেওয়ারও সুযোগ পাচ্ছেন না।

তিনি বলেন, এই অভিযান পুরো ব্লক ধ্বংস করে দিচ্ছে। অনেক পরিবার এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, বিশেষ করে তাল আল-হাওয়া এলাকায়।

শুক্রবার ভোর থেকে সারা গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা নগরীতেই নিহত ২৬ জন। তাল আল-হাওয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারান।

তিনি বলেন, আমরা ক্লান্ত হয়ে হামাগুড়ি দিয়ে এগিয়েছি। ছোট ছেলেটি ক্লান্তিতে কেঁদেছে। আমরা পালাক্রমে একটি ছোট গাড়ি টেনে নিয়েছি।

আল-জাজিরার তথ্যমতে, দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় অনেকে আশ্রয় নিলেও সেখানে আগেও হামলা হয়েছে, যদিও এটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগস্টের শেষ দিক থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ গাজা নগরী ছেড়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এখনও প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ উত্তর গাজায় আটকে আছেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২০ সেপ্টেম্বর – গাজা সিটি দখলের লক্ষ্যে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। যা চলমান যুদ্ধের দুই বছরে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের দক্ষিউপকূলবর্তী আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণে চলে যেতে আহ্বান জানান ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই।এ ছাড়াও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজা নগরীর বাসিন্দাদের সতর্ক করে তিনি বলেন, সেনারা নজিরবিহীন শক্তি ব্যবহার করবে।আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, গাজা নগরীতে পশ্চিম দিকে উপকূলের দিকে যেতে থাকা মানুষরা হামলার তীব্রতায় বিশ্রাম নেওয়ারও সুযোগ পাচ্ছেন না।তিনি বলেন, এই অভিযান পুরো ব্লক ধ্বংস করে দিচ্ছে। অনেক পরিবার এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, বিশেষ করে তাল আল-হাওয়া এলাকায়।শুক্রবার ভোর থেকে সারা গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা নগরীতেই নিহত ২৬ জন। তাল আল-হাওয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারান।তিনি বলেন, আমরা ক্লান্ত হয়ে হামাগুড়ি দিয়ে এগিয়েছি। ছোট ছেলেটি ক্লান্তিতে কেঁদেছে। আমরা পালাক্রমে একটি ছোট গাড়ি টেনে নিয়েছি।আল-জাজিরার তথ্যমতে, দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় অনেকে আশ্রয় নিলেও সেখানে আগেও হামলা হয়েছে, যদিও এটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগস্টের শেষ দিক থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ গাজা নগরী ছেড়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এখনও প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ উত্তর গাজায় আটকে আছেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২০ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×