হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ১৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ০৬ জানুয়ারি – গাজার দুই স্থানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইল আল বালাহ’র আল হাকার এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল মানারার দুটি বাড়িতে বিমান হামলা চালানো হয়।

স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের আল মানারার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। হামলায় আহতদের খান ইউনিসের ইউরোপীয়ান হসপিটালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অপরদিকে গাজার দেইর আল বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত গাজার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলায় ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৬০ জন।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) গাজার নুসেইরাত, মাগাজি ও বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।

এদিকে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ হাজার ৯১০ জন।

দক্ষিণ গাজার অনেক শরণার্থী শিবির ও নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা এলাকাতেও এখন বোমা হামলা চলানো হচ্ছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েল-হামাস সংঘাতের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন শেষ হলে ইসরায়েলও শেষ হবে। কেরমান প্রদেশের একটি শহরে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।

রাইসি বলেন, ভালোর জয় ও খারাপের পরাজয় হলো ঐশ্বরিক অঙ্গীকার। ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃর্ত্যুবার্ষিকীর দিনে হামলার ঘটনার পর তিনি এমন মন্তব্য করেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ১৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৬ জানুয়ারি – গাজার দুই স্থানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইল আল বালাহ’র আল হাকার এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল মানারার দুটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের আল মানারার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। হামলায় আহতদের খান ইউনিসের ইউরোপীয়ান হসপিটালে নেওয়া হয়েছে। অপরদিকে গাজার দেইর আল বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত গাজার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলায় ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৬০ জন। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) গাজার নুসেইরাত, মাগাজি ও বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ হাজার ৯১০ জন। দক্ষিণ গাজার অনেক শরণার্থী শিবির ও নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা এলাকাতেও এখন বোমা হামলা চলানো হচ্ছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল-হামাস সংঘাতের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন শেষ হলে ইসরায়েলও শেষ হবে। কেরমান প্রদেশের একটি শহরে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন। রাইসি বলেন, ভালোর জয় ও খারাপের পরাজয় হলো ঐশ্বরিক অঙ্গীকার। ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃর্ত্যুবার্ষিকীর দিনে হামলার ঘটনার পর তিনি এমন মন্তব্য করেন। সূত্র: জাগো নিউজআইএ/ ০৬ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×