হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৮ ডিসেম্বর – গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিচ্ছে।

এছাড়া গাজার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

আর এসব নির্বিচার বিমান হামলায় ছোট্ট এ উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, বেশিরভাগ বিমান হামলাই চালানো হয়েছে সাধারণ মানুষের বাড়ি-ঘরের ওপর।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার জানিয়েছে, গাজার ৪৫০টি স্থানে তারা হামলা চালিয়েছে। আর এসব হামলায় বেসামরিকদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

বাড়ি-ঘর ছাড়াও জাতিসংঘের পরিচালিত স্কুল, হাসপাতাল, ক্লিনিক, দোকান এবং মার্কেটও গত কয়েক সপ্তাহের অব্যাহত বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৫০ হাজার মানুষ।

আন্তর্জাতিক সংস্থা ডক্টর উইথআউট বর্ডার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোতে আহত মানুষের চেয়ে বেশি নিহত মানুষ এসেছে। এতে বোঝা যাচ্ছে, ইসরায়েলিরা যেখানে হামলা চালাচ্ছে; সেখানের প্রায় সব মানুষ প্রাণ হারাচ্ছেন।

দখলদার ইসরায়েলিরা গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের কথা বললেও; বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫০ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৮ ডিসেম্বর – গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিচ্ছে। এছাড়া গাজার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। আর এসব নির্বিচার বিমান হামলায় ছোট্ট এ উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, বেশিরভাগ বিমান হামলাই চালানো হয়েছে সাধারণ মানুষের বাড়ি-ঘরের ওপর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার জানিয়েছে, গাজার ৪৫০টি স্থানে তারা হামলা চালিয়েছে। আর এসব হামলায় বেসামরিকদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। বাড়ি-ঘর ছাড়াও জাতিসংঘের পরিচালিত স্কুল, হাসপাতাল, ক্লিনিক, দোকান এবং মার্কেটও গত কয়েক সপ্তাহের অব্যাহত বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৫০ হাজার মানুষ। আন্তর্জাতিক সংস্থা ডক্টর উইথআউট বর্ডার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোতে আহত মানুষের চেয়ে বেশি নিহত মানুষ এসেছে। এতে বোঝা যাচ্ছে, ইসরায়েলিরা যেখানে হামলা চালাচ্ছে; সেখানের প্রায় সব মানুষ প্রাণ হারাচ্ছেন। দখলদার ইসরায়েলিরা গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের কথা বললেও; বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫০ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×