হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন আতিফ আসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ২৪ অক্টোবর – বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের চিকিৎসা ও খাবারের জন্য অনুদান পাঠিয়েছেন এই গায়ক।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আতিফ আসলাম সোশ্যাল টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে গাজায় হামলার শিকার মানুষদের জন্য অর্থ তহবিল গঠনে একটি ফাউন্ডেশনে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনিও শামিল হয়েছেন।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

গায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাউন্ডেশনটি জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে গাজা, ফিলিস্তিনিদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য দেড় কোটি রুপি অনুদান দিয়েছেন আতিফ আসলাম। তার এই উদার অবদানের প্রতি গভীর কৃতজ্ঞ আমরা।
তারা আরও জানায়, মানবতার সেবা নিবেদিতপ্রাণ এ গায়ক কঠিন সময়ে এগিয়ে আসেন মানুষের সেবায়। এবারই প্রথম নয়, বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

আইএ/ ২৪ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

গাজার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন আতিফ আসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন আতিফ আসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২৪ অক্টোবর – বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের চিকিৎসা ও খাবারের জন্য অনুদান পাঠিয়েছেন এই গায়ক। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আতিফ আসলাম সোশ্যাল টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে গাজায় হামলার শিকার মানুষদের জন্য অর্থ তহবিল গঠনে একটি ফাউন্ডেশনে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনিও শামিল হয়েছেন। গায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাউন্ডেশনটি জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে গাজা, ফিলিস্তিনিদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য দেড় কোটি রুপি অনুদান দিয়েছেন আতিফ আসলাম। তার এই উদার অবদানের প্রতি গভীর কৃতজ্ঞ আমরা।তারা আরও জানায়, মানবতার সেবা নিবেদিতপ্রাণ এ গায়ক কঠিন সময়ে এগিয়ে আসেন মানুষের সেবায়। এবারই প্রথম নয়, বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আইএ/ ২৪ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×