হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন




ওয়াশিংটন, ০১ এপ্রিল – গাজার সার্বিক পরিস্থিতির সঙ্গে জড়িত ‘সব পক্ষ’ যুদ্ধবিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলবে, এমনটি আশা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এ মুহূর্তে গাজায় যা কিছু ঘটছে, সবকিছুর জন্যই হামাস দায়ী।

জাতিসংঘের মানবিক সংস্থা জানায়, গত ২৩ মার্চ পাঁচটি অ্যাম্বুলেন্স, একটি অগ্নিনির্বাপক ট্রাক এবং একটি জাতিসংঘের গাড়ি একের পর এক হামলার শিকার হয়। এতে ১৫ জন নিহত হন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এ হামলার বিষয়ে দেশটি কোনো মূল্যায়ন করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। নিহতদের মাঝে কেউ ছিলেন স্বাস্থ্যকর্মী, কেউ আবার বেসামরিক প্রতিরক্ষাকর্মী। একজন ছিলেন জাতিসংঘ কর্মকর্তা।

তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের সৈন্যরা এমন কিছু যানবাহনের ওপর গুলি চালায়, যেগুলো ‘সন্দেহজনকভাবে’ সামনে যাচ্ছিল।

যুদ্ধ সম্পর্কিত আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া আছে। একইসঙ্গে চিকিৎসাসেবার সঙ্গে যুক্তদের বিষয়েও এ আইনে বিশেষ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হওয়ার পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। সেই থেকে গাজায় এক হাজার জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ এপ্রিল ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০১ এপ্রিল – গাজার সার্বিক পরিস্থিতির সঙ্গে জড়িত ‘সব পক্ষ’ যুদ্ধবিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলবে, এমনটি আশা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এ মুহূর্তে গাজায় যা কিছু ঘটছে, সবকিছুর জন্যই হামাস দায়ী।জাতিসংঘের মানবিক সংস্থা জানায়, গত ২৩ মার্চ পাঁচটি অ্যাম্বুলেন্স, একটি অগ্নিনির্বাপক ট্রাক এবং একটি জাতিসংঘের গাড়ি একের পর এক হামলার শিকার হয়। এতে ১৫ জন নিহত হন।এ হামলার বিষয়ে দেশটি কোনো মূল্যায়ন করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। নিহতদের মাঝে কেউ ছিলেন স্বাস্থ্যকর্মী, কেউ আবার বেসামরিক প্রতিরক্ষাকর্মী। একজন ছিলেন জাতিসংঘ কর্মকর্তা।তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের সৈন্যরা এমন কিছু যানবাহনের ওপর গুলি চালায়, যেগুলো ‘সন্দেহজনকভাবে’ সামনে যাচ্ছিল।যুদ্ধ সম্পর্কিত আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া আছে। একইসঙ্গে চিকিৎসাসেবার সঙ্গে যুক্তদের বিষয়েও এ আইনে বিশেষ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হওয়ার পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। সেই থেকে গাজায় এক হাজার জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০১ এপ্রিল ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×