হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী নিয়ে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ২১ এপ্রিল – সারা দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ২১ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

শিক্ষা বোর্ডগুলোর রুটিন অনুযায়ী প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত ২০২৫ সালের তুলনায় এবার প্রায় ৭৯ হাজার পরীক্ষার্থী কম।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বড় ধরনের পাবলিক পরীক্ষা।

তথ্যানুসারে দুই বছর আগে নিবন্ধন করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে না।

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে ওএমআর ফরম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরা কেবল শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবেন।

পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী নিয়ে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী নিয়ে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ এপ্রিল – সারা দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ২১ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।শিক্ষা বোর্ডগুলোর রুটিন অনুযায়ী প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত ২০২৫ সালের তুলনায় এবার প্রায় ৭৯ হাজার পরীক্ষার্থী কম।সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বড় ধরনের পাবলিক পরীক্ষা।তথ্যানুসারে দুই বছর আগে নিবন্ধন করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে না।প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।পরীক্ষাকেন্দ্রে ওএমআর ফরম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরা কেবল শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবেন।পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।এনএন/ ২১ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×