গাজীপুর, ০৯ মার্চ – গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গাজীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় বর্জ্য অপসারণ কাজ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুনে কারখানার শেড, মেশিনারিজ, বিপুল পরিমাণ তৈরি অ্যালুমিনিয়াম, বিভিন্ন কাঁচামাল, রংসহ অনেক মালামাল পুড়ে গেছে।
কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২
ধারণা করা হচ্ছে ওভেনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
উল্লেখ্য, ইফতারের আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৯ মার্চ ২০২৫




মন্তব্য করুন