হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাড়ির বনেটে প্রায় ঝুলন্ত অবস্থায় ১ কিমি গেলেন ট্রাফিক পুলিশ, কিন্তু কেন?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

আবার ট্রাফিক আইন (Traffic Police) ভেঙে গাড়ির দৌরাত্ম্য। আর তা রুখতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হল পুলিশ কর্মীকে। গাড়ির বনেটে টেনে নিয়ে যাওয়া হল প্রায় ১ কিলোমিটার রাস্তা। মহারাষ্ট্রের পালঘরের বাসাই এলাকায় এই ঘটনা ঘটেছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। একটি গাড়ি ট্রাফিক সিগনাল ভেঙে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে ওই ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁকে আটকানোর চেষ্টা করেন। এরপরই ভয়ঙ্কর কাণ্ড ঘটান গাড়ির চালক। গাড়ির বনেটে ওই ট্রাফিক কনস্টেবলকে তুলে গাড়ি ছোটান। আর এভাবেই অনেকটা রাস্তায় টেনেও নিয়ে যায় গাড়িটি। সংবাদসংস্থা জানিয়েছে, মানিকপুর পুলিশের কথায় গাড়ির চালক ১৯ বছর বয়সী এক যুবক। তাঁর কোনও বৈধ লাইসেন্সও ছিল না। চালককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সাদা রঙের একটি গাড়ি এই ঘটনাটি ঘটায়। ওই গাড়ির নম্বর প্লেট উত্তর প্রদেশের। সিগনালে গাড়িটি আটকে পুলিশ তার কাগজপত্র দেখতে চাইছিলেন। আচমকাই গাড়িটি চলতে শুরু করে। বনেটে গিয়ে পড়েন ট্রাফিক কনস্টেবল। কিছুটা দূরে যাওয়ার পর ট্রাফিক সিগনালে আটকে পড়ে ওই গাড়িটি। তখনই কনস্টেবলকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

এর আগেও এ ধরনের ছবি দেখা গিয়েছে। কখনও দিল্লি, কখনও উত্তর প্রদেশ কখনও আবার মধ্য প্রদেশ। দু’দিন আগেই দিল্লির ঘটনাটি ঘটেছিল। উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগে প্রেম বালি পুলে ট্রাফিক হেড কনস্টেবলকে এভাবেই বনেটে তুলে টেনে নিয়ে যায় একটি সিগনাল-ভাঙা গাড়ি। উত্তর প্রদেশের গাজিয়াবাদেও সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে। এর আগে গত বছর মধ্য প্রদেশের ইন্দোরে এমনই ঘটনা দেখা গিয়েছিল।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূত্র: টিভি নাইন

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গাড়ির বনেটে প্রায় ঝুলন্ত অবস্থায় ১ কিমি গেলেন ট্রাফিক পুলিশ, কিন্তু কেন?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাড়ির বনেটে প্রায় ঝুলন্ত অবস্থায় ১ কিমি গেলেন ট্রাফিক পুলিশ, কিন্তু কেন?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আবার ট্রাফিক আইন (Traffic Police) ভেঙে গাড়ির দৌরাত্ম্য। আর তা রুখতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হল পুলিশ কর্মীকে। গাড়ির বনেটে টেনে নিয়ে যাওয়া হল প্রায় ১ কিলোমিটার রাস্তা। মহারাষ্ট্রের পালঘরের বাসাই এলাকায় এই ঘটনা ঘটেছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। একটি গাড়ি ট্রাফিক সিগনাল ভেঙে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে ওই ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁকে আটকানোর চেষ্টা করেন। এরপরই ভয়ঙ্কর কাণ্ড ঘটান গাড়ির চালক। গাড়ির বনেটে ওই ট্রাফিক কনস্টেবলকে তুলে গাড়ি ছোটান। আর এভাবেই অনেকটা রাস্তায় টেনেও নিয়ে যায় গাড়িটি। সংবাদসংস্থা জানিয়েছে, মানিকপুর পুলিশের কথায় গাড়ির চালক ১৯ বছর বয়সী এক যুবক। তাঁর কোনও বৈধ লাইসেন্সও ছিল না। চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সাদা রঙের একটি গাড়ি এই ঘটনাটি ঘটায়। ওই গাড়ির নম্বর প্লেট উত্তর প্রদেশের। সিগনালে গাড়িটি আটকে পুলিশ তার কাগজপত্র দেখতে চাইছিলেন। আচমকাই গাড়িটি চলতে শুরু করে। বনেটে গিয়ে পড়েন ট্রাফিক কনস্টেবল। কিছুটা দূরে যাওয়ার পর ট্রাফিক সিগনালে আটকে পড়ে ওই গাড়িটি। তখনই কনস্টেবলকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর আগেও এ ধরনের ছবি দেখা গিয়েছে। কখনও দিল্লি, কখনও উত্তর প্রদেশ কখনও আবার মধ্য প্রদেশ। দু’দিন আগেই দিল্লির ঘটনাটি ঘটেছিল। উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগে প্রেম বালি পুলে ট্রাফিক হেড কনস্টেবলকে এভাবেই বনেটে তুলে টেনে নিয়ে যায় একটি সিগনাল-ভাঙা গাড়ি। উত্তর প্রদেশের গাজিয়াবাদেও সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে। এর আগে গত বছর মধ্য প্রদেশের ইন্দোরে এমনই ঘটনা দেখা গিয়েছিল। সূত্র: টিভি নাইন [ad_2]  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×