হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুরুতর অসুস্থ রাখি সাওয়ান্ত, ভর্তি হাসপাতালে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১৬ মে – বলিউডের বিতর্কের রানি খ্যাত রাখি সাওয়ান্ত সব সময়েই খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন। কোনো না কোনো কারণে তাকে নিয়ে নিয়মিতই আলোচনা হয়।

আবারও সংবাদের শিরোনামে এলেন রাখি শাওয়ান্ত। ‘আনন্দবাজার’সহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা গেছে, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাখি সাওয়ান্ত। হার্টের একাধিক সমস্যার কারণে নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এ অভিনেত্রীকে।

রাখি সাওয়ান্তের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যা মুহূর্তের মধ্যে সবাইকে চমকে দিয়েছে। শুধু তাই নয়, তাকে দেখে ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ছবিতে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাখি সাওয়ান্ত।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ছবির আরও দেখা গেছে রাখির চোখ বন্ধ, হাতে স্যালাইনের চ্যানেল এবং একটি পালস অক্সিমিটার তার ডান হাতের আঙ্গুলের সঙ্গে লাগানো। এ ছবি ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা-অনুরাগীরা।

রাখির ঠিক কী হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। একটি সূত্র থেকে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি রাখি৷ সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের ছবি ভাইরাল হতেই সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই প্রার্থনা করছেন সবাই।

আইএ/ ১৬ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

গুরুতর অসুস্থ রাখি সাওয়ান্ত, ভর্তি হাসপাতালে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুরুতর অসুস্থ রাখি সাওয়ান্ত, ভর্তি হাসপাতালে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৬ মে – বলিউডের বিতর্কের রানি খ্যাত রাখি সাওয়ান্ত সব সময়েই খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন। কোনো না কোনো কারণে তাকে নিয়ে নিয়মিতই আলোচনা হয়।আবারও সংবাদের শিরোনামে এলেন রাখি শাওয়ান্ত। ‘আনন্দবাজার’সহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা গেছে, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাখি সাওয়ান্ত। হার্টের একাধিক সমস্যার কারণে নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এ অভিনেত্রীকে।রাখি সাওয়ান্তের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যা মুহূর্তের মধ্যে সবাইকে চমকে দিয়েছে। শুধু তাই নয়, তাকে দেখে ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ছবিতে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাখি সাওয়ান্ত।ছবির আরও দেখা গেছে রাখির চোখ বন্ধ, হাতে স্যালাইনের চ্যানেল এবং একটি পালস অক্সিমিটার তার ডান হাতের আঙ্গুলের সঙ্গে লাগানো। এ ছবি ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা-অনুরাগীরা।রাখির ঠিক কী হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। একটি সূত্র থেকে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি রাখি৷ সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের ছবি ভাইরাল হতেই সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই প্রার্থনা করছেন সবাই।আইএ/ ১৬ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×