হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুরুদাসপুরে মা-ছেলের এসএসসি জয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


নাটোর, ২৮ জুলাই – এবারের এসএসসি পাশ করেছেন মা-ছেলে। মা লিপি আক্তার জিপিএ-৪.৫৪ এবং ছেলে লিয়াকত হোসেন (১৬) জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মণ্ডল।

শুক্রবার এসএসসির ফল প্রকাশের পর মা-ছেলে এ ফলাফল অর্জন করেন। লিপি আক্তার (৪০) নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত লোকমান হোসেনের স্ত্রী ও তিনি চামারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফলে মা লিপি আক্তার জিপিএ ৪.৫৪ এবং ছেলে একই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।

ইউপি সদস্য লিপি আক্তার হাসি বলেন, ছোটবেলা থেকে পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাবার সংসারে সে ইচ্ছে পূরণ হয়নি। পরবর্তীতে স্বামীর সংসারে এসে কাজ কর্মের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। পরে স্বামীর অনুপ্রেরণায় ছেলে লিয়াকতের সঙ্গে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর স্বামী লোকমান হোসেনের মৃত্যুর পর সংসার চালাতে চরম অর্থকষ্টের মধ্যে পড়ি। তবুও হাল ছাড়িনি। সন্তানের অনুপ্রেরণায় আবার পড়াশোনা শুরু করি।

ছেলে লিয়াকত হোসেন হৃদয় জানায়, আমার মা পাশ করায় আমি অনেক আনন্দিত। একইসঙ্গে আমার মা এবং আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছি। একসঙ্গে লেখাপড়া করতে গিয়ে মাকে আমার বন্ধুর মতোই মনে হয়েছে। সুখ-দুঃখ একসঙ্গে ভাগ করে লেখাপড়া করতে চাই।

এ ব্যাপারে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মণ্ডল বলেন, মা-ছেলে দু’জন একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এই সাফল্য সমাজের অনেককে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গুরুদাসপুরে মা-ছেলের এসএসসি জয় first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুরুদাসপুরে মা-ছেলের এসএসসি জয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুরুদাসপুরে মা-ছেলের এসএসসি জয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নাটোর, ২৮ জুলাই – এবারের এসএসসি পাশ করেছেন মা-ছেলে। মা লিপি আক্তার জিপিএ-৪.৫৪ এবং ছেলে লিয়াকত হোসেন (১৬) জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মণ্ডল। শুক্রবার এসএসসির ফল প্রকাশের পর মা-ছেলে এ ফলাফল অর্জন করেন। লিপি আক্তার (৪০) নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত লোকমান হোসেনের স্ত্রী ও তিনি চামারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফলে মা লিপি আক্তার জিপিএ ৪.৫৪ এবং ছেলে একই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। ইউপি সদস্য লিপি আক্তার হাসি বলেন, ছোটবেলা থেকে পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাবার সংসারে সে ইচ্ছে পূরণ হয়নি। পরবর্তীতে স্বামীর সংসারে এসে কাজ কর্মের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। পরে স্বামীর অনুপ্রেরণায় ছেলে লিয়াকতের সঙ্গে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর স্বামী লোকমান হোসেনের মৃত্যুর পর সংসার চালাতে চরম অর্থকষ্টের মধ্যে পড়ি। তবুও হাল ছাড়িনি। সন্তানের অনুপ্রেরণায় আবার পড়াশোনা শুরু করি। ছেলে লিয়াকত হোসেন হৃদয় জানায়, আমার মা পাশ করায় আমি অনেক আনন্দিত। একইসঙ্গে আমার মা এবং আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছি। একসঙ্গে লেখাপড়া করতে গিয়ে মাকে আমার বন্ধুর মতোই মনে হয়েছে। সুখ-দুঃখ একসঙ্গে ভাগ করে লেখাপড়া করতে চাই। এ ব্যাপারে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মণ্ডল বলেন, মা-ছেলে দু’জন একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এই সাফল্য সমাজের অনেককে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৮ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গুরুদাসপুরে মা-ছেলের এসএসসি জয় first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×