হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন


ঢাকা, ০২ আগস্ট – রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। তবে ভবনটির পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক মানুষজন রয়েছেন। তাদের নিরাপত্তা ঝুঁকি দেখায় ফায়ার সার্ভিসের লোকজন বারবার মাইকিং করছে নিচে নেমে আসার জন্য।

শনিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এছাড়া ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। কিন্তু মার্কেটের পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক লোকজন রয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আমরা তাদের বারবার মাইকিং করে বলছি যে আপনার নিচে চলে আসেন। আপনাদের সঙ্গে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না, তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। বারবার সেনাবাহিনী এবং পুলিশও মাইকিং করছে, তারা কারও কথাই শুনছে না । আমাদের ধারণা এখানে কর্মচারীদের থাকার কোন ব্যবস্থা আছে, আর ওই বিভিন্ন দোকানের কর্মচারী তারা। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিচে নামিয়ে আনার।

এর আগে সকাল ১০টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ‌

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল দশটায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে এগারটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ‌ এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ আগস্ট – রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। তবে ভবনটির পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক মানুষজন রয়েছেন। তাদের নিরাপত্তা ঝুঁকি দেখায় ফায়ার সার্ভিসের লোকজন বারবার মাইকিং করছে নিচে নেমে আসার জন্য।শনিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।এছাড়া ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। কিন্তু মার্কেটের পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক লোকজন রয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আমরা তাদের বারবার মাইকিং করে বলছি যে আপনার নিচে চলে আসেন। আপনাদের সঙ্গে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না, তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। বারবার সেনাবাহিনী এবং পুলিশও মাইকিং করছে, তারা কারও কথাই শুনছে না । আমাদের ধারণা এখানে কর্মচারীদের থাকার কোন ব্যবস্থা আছে, আর ওই বিভিন্ন দোকানের কর্মচারী তারা। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিচে নামিয়ে আনার।এর আগে সকাল ১০টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ‌বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল দশটায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে এগারটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ‌ এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×