হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ার সমুদ্রতীরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

নজরুল ইসলাম,কুতুবদিয়া::

নজরুল ইসলাম,কুতুবদিয়া::

শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডসংলগ্ন পশ্চিম পাশের সমুদ্রতীর থেকে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎
‎নিহত ফেরদৌস আলম (৫২) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী চাদেরঘোনা এলাকার বাসিন্দা।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে ফেরদৌস আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি ফিশিং বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৈরী আবহাওয়ায় সৃষ্ট ঝড়ে তিনি ও আরও দুই জেলে সাগরে ছিটকে পড়েন।

পরে অন্য দুই জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ফেরদৌস আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎
‎শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্রতীরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিহতের ছেলে ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবা ফেরদৌস আলমের বলে শনাক্ত করেন।
‎
‎কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক বলেন, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ার সমুদ্রতীরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ার সমুদ্রতীরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

প্রতিবেদক: নজরুল ইসলাম,কুতুবদিয়া:: | প্রকাশিত: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Print Image
‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডসংলগ্ন পশ্চিম পাশের সমুদ্রতীর থেকে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ‎ ‎নিহত ফেরদৌস আলম (৫২) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী চাদেরঘোনা এলাকার বাসিন্দা। ‎ ‎পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে ফেরদৌস আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি ফিশিং বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৈরী আবহাওয়ায় সৃষ্ট ঝড়ে তিনি ও আরও দুই জেলে সাগরে ছিটকে পড়েন। পরে অন্য দুই জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ফেরদৌস আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ‎ ‎শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্রতীরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিহতের ছেলে ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবা ফেরদৌস আলমের বলে শনাক্ত করেন। ‎ ‎কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক বলেন, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×