অ্যাথেন্স, ৪ ফেব্রুয়ারি – গ্রিসের এজিয়ান সাগরে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের সঙ্গে অভিবাসীবাহী একটি নৌকার সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্কের উপকূল সংলগ্ন চিওস দ্বীপের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গ্রিক কোস্টগার্ডের তথ্যমতে, তারা অভিবাসীবাহী নৌকাটিকে তুরস্কের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
কিন্তু পাচারকারীরা সেই নির্দেশনা অমান্য করে নৌকাটি নিয়ে দ্রুতগতিতে কোস্টগার্ডের জাহাজের দিকে অগ্রসর হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পরবর্তীতে একজন নারী মারা যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে অন্তত ৩৫ জন আরোহী ছিলেন। নিখোঁজদের সন্ধানে এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এই ঘটনায় কোস্টগার্ডের দুই সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাকিস্তানের কাসুরে বিএসএফের গুলিতে দুই বেসামরিক নিহত, আহত ১
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আগত শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই গ্রিস হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। সাম্প্রতিক বছরগুলোতে গ্রিস সরকার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে অভিবাসীদের সঙ্গে গ্রিক কোস্টগার্ডের আচরণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এর আগেও নানা বিতর্ক ও তদন্ত হয়েছে। ২০২৩ সালেও একটি বড় জাহাজডুবিতে বহু অভিবাসীর প্রাণহানির ঘটনায় কোস্টগার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন