মুন্সীগঞ্জ, ২৭ ডিসেম্বর – ঘন কুয়াশায় মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে জানান, গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।




মন্তব্য করুন