হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘরে লুকিয়ে চোর, সইফের উপর হামলার সময় পার্টিতে করিনা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১৬ জানুয়ারি – নিজ বাড়িতেই হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বুধবার দিবাগত রাত দুইটায় এক দুষ্কৃতকারী অভিনেতার ওপর হামলা চালান।

ঘটনার পরপরই সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

এদিকে সাইফ আলি খানের উপর হামলার ঠিক আগেই বুধবার রাতে করিনা পার্টি করছিলেন। দিদি কারিশ্মা কাপুর এবং ঘনিষ্ঠ দুই বোন সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ঘরোয়া ডিনার চলছিল তাদের।

কারিনা নিজেই তাদের ডিনারের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘গার্লস নাইট ইন’। এর কিছুক্ষণ পরেই হামলার শিকার হন সাইফ।

তবে ঘটনার সময় কারিনা কি সাইফের পাশেই ছিলেন নাকি পার্টি মুডে তখনও ব্যস্ত ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও পাপারাজ্জিদের ক্যামেরায় চিন্তিত অবস্থায় হাসপাতালে দেখা মিলেছে অভিনেত্রীর।

এই ঘটনায় স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে। সাইফ ও কারিনা দু’জনের টিম থেকে অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়।

করিনার টিম থেকে জানানো হয়, ‘গত রাতে সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। সাইফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের কাছে অনুরোধ করছি, দয়া করে কোনও ধরনের আগাম অনুমান এবং গুজব রটাবেন না এই ঘটনায়। পুলিশ ইতোমধ্যেই তদন্ত করছে। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

সাইফের টিমের পক্ষ থেকে বলা হয়, ‘মিস্টার সাইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মিডিয়া এবং ভক্তদের কাছে অনুরোধ, দয়া করে ধৈর্য ধরুন। এটি একটি পুলিশি তদন্তের বিষয়।’

আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘরে লুকিয়ে চোর, সইফের উপর হামলার সময় পার্টিতে করিনা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘরে লুকিয়ে চোর, সইফের উপর হামলার সময় পার্টিতে করিনা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৬ জানুয়ারি – নিজ বাড়িতেই হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বুধবার দিবাগত রাত দুইটায় এক দুষ্কৃতকারী অভিনেতার ওপর হামলা চালান।ঘটনার পরপরই সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।এদিকে সাইফ আলি খানের উপর হামলার ঠিক আগেই বুধবার রাতে করিনা পার্টি করছিলেন। দিদি কারিশ্মা কাপুর এবং ঘনিষ্ঠ দুই বোন সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ঘরোয়া ডিনার চলছিল তাদের।কারিনা নিজেই তাদের ডিনারের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘গার্লস নাইট ইন’। এর কিছুক্ষণ পরেই হামলার শিকার হন সাইফ।তবে ঘটনার সময় কারিনা কি সাইফের পাশেই ছিলেন নাকি পার্টি মুডে তখনও ব্যস্ত ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও পাপারাজ্জিদের ক্যামেরায় চিন্তিত অবস্থায় হাসপাতালে দেখা মিলেছে অভিনেত্রীর।এই ঘটনায় স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে। সাইফ ও কারিনা দু’জনের টিম থেকে অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়।করিনার টিম থেকে জানানো হয়, ‘গত রাতে সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। সাইফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের কাছে অনুরোধ করছি, দয়া করে কোনও ধরনের আগাম অনুমান এবং গুজব রটাবেন না এই ঘটনায়। পুলিশ ইতোমধ্যেই তদন্ত করছে। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’সাইফের টিমের পক্ষ থেকে বলা হয়, ‘মিস্টার সাইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মিডিয়া এবং ভক্তদের কাছে অনুরোধ, দয়া করে ধৈর্য ধরুন। এটি একটি পুলিশি তদন্তের বিষয়।’আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×