হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘর ভেঙেছে রাখি-আদিলের, এ বার ‘বোন’-এর সংসার সাজানোর দায়িত্ব নিলেন সানার স্বামী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৯ সেপ্টেম্বর – আদিলের সঙ্গে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সংসার ভেঙেছে টেলি তারকা রাখি সাওয়ান্তের। তবে তার সংসার বাঁচাতে উদ্যোগী হয়েছে সানার স্বামী আনাস। খবর আন্দনবাজার অনলাইন।

সম্প্রতি রাখি ও আদিলের দাম্পত্যকলহ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সানা ও আনাস। সানা হাসিমুখে সেই প্রশ্ন এড়িয়ে গেলেও তার স্বামী সেই পথে হাঁটেননি। বরং রাখিকে নিজের ‘বোন’ বলে উল্লেখ করে আনাস বলেন, আদিল আমার ভাইয়ের মতো, রাখি আমার বোন। আমি চাই তারা সমস্যার সমাধানসূত্র খুঁজে একসঙ্গে, সুখে-শান্তিতে সংসার করুন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে চলতি বছরের প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন রাখি। আদিলের সঙ্গে বিয়ে, তার পর বিবাহবিচ্ছেদ। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাদের দাম্পত্যকলহ। রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। তাতেও ক্ষান্ত হননি তিনি। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিয়ো মোটা টাকায় বিক্রি করার অভিযোগ এনেছেন ‘বিগ বস্‌’ খ্যাত টেলি তারকা। অভিযোগের পাহাড় খাড়া করার পরে আবার শান্তির খোঁজে উমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি। সেখান থেকে ফিরে নিজের নামও বদলে ফেলার ঘোষণা করেন তিনি। এ বার নিজের ঘটনাবহুল ও বর্ণময় জীবন নিয়ে বায়োপিক তৈরির স্বপ্ন দেখছেন রাখি!

অন্যদিকে, ধর্মের টানে বিনোদনের দুনিয়া ছেড়ে সংসার পেতেছিলেন টেলিভিশন অভিনেত্রী সানা খান। ২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে হয় ‘বিগ বস্‌ ৬’-এর প্রতিযোগীর। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরেই নায়িকাসুলভ হাবভাব ও জাঁকজমক ত্যাগ করেন সানা। ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন হিজাব। বিয়ের তিন বছরের মাথায় গত জুলাই মাসে অবশেষে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সানা। মা-বাবা হওয়ার তিন মাসের মাথায় বিদেশ থেকে ঘুরে এলেন দম্পতি। বিয়ের বছর তিনেক পরেও অটুট তাঁদের দাম্পত্য।

আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ঘর ভেঙেছে রাখি-আদিলের, এ বার ‘বোন’-এর সংসার সাজানোর দায়িত্ব নিলেন সানার স্বামী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘর ভেঙেছে রাখি-আদিলের, এ বার ‘বোন’-এর সংসার সাজানোর দায়িত্ব নিলেন সানার স্বামী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৯ সেপ্টেম্বর – আদিলের সঙ্গে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সংসার ভেঙেছে টেলি তারকা রাখি সাওয়ান্তের। তবে তার সংসার বাঁচাতে উদ্যোগী হয়েছে সানার স্বামী আনাস। খবর আন্দনবাজার অনলাইন। সম্প্রতি রাখি ও আদিলের দাম্পত্যকলহ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সানা ও আনাস। সানা হাসিমুখে সেই প্রশ্ন এড়িয়ে গেলেও তার স্বামী সেই পথে হাঁটেননি। বরং রাখিকে নিজের ‘বোন’ বলে উল্লেখ করে আনাস বলেন, আদিল আমার ভাইয়ের মতো, রাখি আমার বোন। আমি চাই তারা সমস্যার সমাধানসূত্র খুঁজে একসঙ্গে, সুখে-শান্তিতে সংসার করুন। এর আগে চলতি বছরের প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন রাখি। আদিলের সঙ্গে বিয়ে, তার পর বিবাহবিচ্ছেদ। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাদের দাম্পত্যকলহ। রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। তাতেও ক্ষান্ত হননি তিনি। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিয়ো মোটা টাকায় বিক্রি করার অভিযোগ এনেছেন ‘বিগ বস্‌’ খ্যাত টেলি তারকা। অভিযোগের পাহাড় খাড়া করার পরে আবার শান্তির খোঁজে উমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি। সেখান থেকে ফিরে নিজের নামও বদলে ফেলার ঘোষণা করেন তিনি। এ বার নিজের ঘটনাবহুল ও বর্ণময় জীবন নিয়ে বায়োপিক তৈরির স্বপ্ন দেখছেন রাখি! অন্যদিকে, ধর্মের টানে বিনোদনের দুনিয়া ছেড়ে সংসার পেতেছিলেন টেলিভিশন অভিনেত্রী সানা খান। ২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে হয় ‘বিগ বস্‌ ৬’-এর প্রতিযোগীর। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরেই নায়িকাসুলভ হাবভাব ও জাঁকজমক ত্যাগ করেন সানা। ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন হিজাব। বিয়ের তিন বছরের মাথায় গত জুলাই মাসে অবশেষে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সানা। মা-বাবা হওয়ার তিন মাসের মাথায় বিদেশ থেকে ঘুরে এলেন দম্পতি। বিয়ের বছর তিনেক পরেও অটুট তাঁদের দাম্পত্য। আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×