বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকার একটি রাবার বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাবার বাগানে কর্মরত শ্রমিকরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ দেখতে পেয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন,
ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে, তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিচয় নিশ্চিত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
পুলিশ জানায়, লাশের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এখনো ও পর্যন্ত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।




মন্তব্য করুন