কক্সবাজারের উখিয়া-বান্দরবান সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১২ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক দল কাস্টম মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকের চালানটি ফেলে রেখে দ্রুত পাহাড়ি ও গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
পরে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, জব্দকৃত বার্মিজ ইয়াবার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন