হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বিদ্যুৎ সংযোগ লাইনে জড়িয়ে টমটম গাড়ি চালক যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় টমটম গ্যারেজে গাড়ি চার্জ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে তাজুল ইসলাম (২৬) নামের টমটম গাড়ি চালক এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ওই এলাকার ওসমান গনি নামের এক ব্যক্তির টমটম গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী এলাকার নুরুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালি।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, গতকাল মাগরিবের নামাজের পর ওসমান গনীর গ্যারেজে চার্জ দেওয়া টমটম গাড়ি নিতে যান তাজুল ইসলাম। ওই সময় অসাবধান বশত বশত: টমটমে লাগানো বিদ্যুৎ সংযোগ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে যুবক তাজুল।
এই অবস্থা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে পুলিশ টিম পাঠানো হয়েছে। আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি।
এব্যাপারে এখানো কেউ থানায় অভিযোগ করেনি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গতকাল রাত আটটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত তাজুল ইসলামের মরদেহ চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের লাশ রয়েছে। এসময় হাসপাতালের ভেতরে বাইরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভাবি হয়ে উঠে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বিদ্যুৎ সংযোগ লাইনে জড়িয়ে টমটম গাড়ি চালক যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বিদ্যুৎ সংযোগ লাইনে জড়িয়ে টমটম গাড়ি চালক যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় টমটম গ্যারেজে গাড়ি চার্জ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে তাজুল ইসলাম (২৬) নামের টমটম গাড়ি চালক এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ওই এলাকার ওসমান গনি নামের এক ব্যক্তির টমটম গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী এলাকার নুরুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালি। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, গতকাল মাগরিবের নামাজের পর ওসমান গনীর গ্যারেজে চার্জ দেওয়া টমটম গাড়ি নিতে যান তাজুল ইসলাম। ওই সময় অসাবধান বশত বশত: টমটমে লাগানো বিদ্যুৎ সংযোগ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে যুবক তাজুল। এই অবস্থা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে পুলিশ টিম পাঠানো হয়েছে। আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। এব্যাপারে এখানো কেউ থানায় অভিযোগ করেনি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গতকাল রাত আটটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত তাজুল ইসলামের মরদেহ চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের লাশ রয়েছে। এসময় হাসপাতালের ভেতরে বাইরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভাবি হয়ে উঠে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×