হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘুমধুম সীমান্ত থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার :নগদ টাকাসহ এক নারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার দুইশত পিস ইয়াবা সহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে নগদ ৪৩ হাজার ৫শ টাকা ও ১ টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ার ফাতেমা খাতুন (৩৮)।বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়।এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা।

জানা যায়, বুধবার সন্ধ্যায় বান্দরবান ও জেলা কার্যালয় কক্সবাজার এর সম্মিলিত টিম নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ার ফাতেমা খাতুন(৩৮) এর নিজ দখলীয়পুর্ব ভিটি পশ্চিম দুয়ারি নিমার্ণাধীন ১ তলা ৬ কক্ষ বিশিষ্ট বিল্ডিং বসতঘরের ভিতর পুর্ব পাশে আসামির শয়ন কক্ষে রক্ষিত স্টিলের ওয়ারড্রব এর নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় প্লাস্টিকের সিনথেটিক ব্যাগের ভিতর টিস্যু ও স্কচটেপ দ্বারা মোড়ানো ১১০০০০ পিস এবং শয়ন কক্ষে রক্ষিত খাটের ওপর তোশকের নিচে পার্টস ব্যাগের ভিতর ২০০ পিস আ্যমফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটহ মোট ১১০২০০ আলামত উদ্বার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাস করেছে ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ শিক্ষার্থী

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘুমধুম সীমান্ত থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার :নগদ টাকাসহ এক নারী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘুমধুম সীমান্ত থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার :নগদ টাকাসহ এক নারী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার দুইশত পিস ইয়াবা সহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে নগদ ৪৩ হাজার ৫শ টাকা ও ১ টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ার ফাতেমা খাতুন (৩৮)।বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়।এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা। জানা যায়, বুধবার সন্ধ্যায় বান্দরবান ও জেলা কার্যালয় কক্সবাজার এর সম্মিলিত টিম নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ার ফাতেমা খাতুন(৩৮) এর নিজ দখলীয়পুর্ব ভিটি পশ্চিম দুয়ারি নিমার্ণাধীন ১ তলা ৬ কক্ষ বিশিষ্ট বিল্ডিং বসতঘরের ভিতর পুর্ব পাশে আসামির শয়ন কক্ষে রক্ষিত স্টিলের ওয়ারড্রব এর নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় প্লাস্টিকের সিনথেটিক ব্যাগের ভিতর টিস্যু ও স্কচটেপ দ্বারা মোড়ানো ১১০০০০ পিস এবং শয়ন কক্ষে রক্ষিত খাটের ওপর তোশকের নিচে পার্টস ব্যাগের ভিতর ২০০ পিস আ্যমফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটহ মোট ১১০২০০ আলামত উদ্বার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×