হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ার শিলখালীতে কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠকে মানুষের ঢল

নাজিম উদ্দিন, পেকুয়া ::

নাজিম উদ্দিন, পেকুয়া ::

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠক জনসমাগমে রূপ নিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের সেগু…

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠক জনসমাগমে রূপ নিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াক বলেন, “আমি শিলখালীর মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে শিলখালী ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষ সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করুক। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের মতামতের ভিত্তিতে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়াই হবে আমার লক্ষ্য।

আরও পড়ুন

পেকুয়ায় সড়কের গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ সময় উপস্থিত স্থানীয় ব্যক্তিরা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সংস্কার এবং নাগরিক সেবা সহজীকরণসহ বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আসন্ন শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় সেগুনবাগিচায় কাইয়ুম ইশতিয়াকের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হলো। স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আলোচনা আরও জোরালো হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পেকুয়ার শিলখালীতে কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠকে মানুষের ঢল সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠক জনসমাগমে রূপ ন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

পেকুয়া
Card Image

পেকুয়ার শিলখালীতে কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠকে মানুষের ঢল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ার শিলখালীতে কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠকে মানুষের ঢল

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া :: | প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠক জনসমাগমে রূপ নিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াক বলেন, “আমি শিলখালীর মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে শিলখালী ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। তিনি আরও বলেন, আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষ সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করুক। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের মতামতের ভিত্তিতে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়াই হবে আমার লক্ষ্য। এ সময় উপস্থিত স্থানীয় ব্যক্তিরা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সংস্কার এবং নাগরিক সেবা সহজীকরণসহ বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় সেগুনবাগিচায় কাইয়ুম ইশতিয়াকের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হলো। স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আলোচনা আরও জোরালো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×