বেইজিং, ২৮ সেপ্টেম্বর – ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন।
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায়, লড়বেন ইয়োতোভা ও গিউরভ
জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন। আদালত বলেছেন, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে।
গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে। এর ছয় মাস আগে তিনি দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং পদ থেকে অপসারিত হন।
দেশটির সাবেক কৃষি মন্ত্রী তাংয়ের বিরুদ্ধে দ্রুতগতিতে তদন্ত শেষ করা হয়। এর আগে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়।
চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং বলেছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি দুর্নীতি এবং এটি এখনও বাড়ছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন