ঢাকা, ০৪ ডিসেম্বর – শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী অমরসুরিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন। এ সময় আমারাসুরিয়া গত সপ্তাহে দেশটিতে বিধ্বংসী ঘূর্ণিঝড় ও বন্যায় শত শত লোকের মৃত্যু এবং বিধ্বস্ত হওয়ার পরে ‘সমর্থন ও সংহতি প্রকাশের’ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ফোন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
প্রফেসর ইউনূস দেশটিতে নিহতদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। তিনি শ্রীলঙ্কাকে সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ পাঠাতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রফেসর ইউনূস বলেন, যা যা করা দরকার, আমরা তা করতে পারলে খুশি হবো।
চলতি বছরের শুরুতে ব্যাংককে বিমসটেকের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী আমারাসুরিয়া বলেন, তার সরকার বর্তমানে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন