কক্সবাজারের চকরিয়ায় রাতের বেলায় মাইক্রোবাসে করে সড়ক ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাতদলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতি নিতে যাবার মুহুর্তে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরশহরের জনতা মার্কেটস্থ সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল ও এএসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৫), একই ইউনিয়নের আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪), সাহারবিল কোরালখালী এলাকার নুরুল আমিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (ওরফে শাহীন ওরফে সাজ্জাদ) (২১)।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
এছাড়া আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরির দুইটি মামলা রয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “গ্রেফতার হওয়া আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চকরিয়া উপজেলার বিভিন্ন সড়কে রাতের বেলায় মাইক্রোবাসে করে ডাকাতি করে আসছিলো। এছাড়াও তারা জেলার বাইরে বিভিন্ন এলাকায় গিয়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করতো। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকালে চারজনকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে। ##




মন্তব্য করুন