অবিরাম ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ
বন্যা দুর্দিনে বানবাসি মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ।
মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) চকরিয়া থানার নবাগত ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার কাকারা এবং সুরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার এসআই সোহরাব সাকিব, এসআই সুজন বড়ুয়াসহ পুলিশ সদস্যরা।
খাদ্য সহায়তা বিতরণের আগে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনার এলাকার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানব সেবায় চকরিয়া থানা পুলিশ সবসময় আপনাদের সাথে আছে।
চকরিয়া মহিলা কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক, মানসম্মত লেখাপড়া নিশ্চিতের তাগিদ
তিনি বলেন, কোনধরনের দালালের খপ্পরে না পড়ে সরাসরি থানায় আসবেন, আপনার, আপনাদের
সম্পত্তির সংক্রান্ত অপরাধ, এলাকার মাদক বিকিকিনি, ইভটিজিং এবং কিশোর অপরাধ সংক্রান্তে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং আপনার কাঙ্ক্ষিত সেবা গ্রহন করুন।




মন্তব্য করুন