হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

এম. জিয়াবুল হক, চকরিয়া:

এম. জিয়াবুল হক, চকরিয়া:

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫৫) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পিয়াইজ্যাকাটা এলাকার মৃত আলী হোসেনের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আবদুর রহিম।

স্থানীয়রা জানান, নুরুল ইসলামের পুরোনো বাড়ি দক্ষিণপাড়া এলাকায় হলেও বর্তমানে পরিবার নিয়ে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। পৈতৃক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে ছোট ভাই আবদুর রহিমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, শুক্রবার সকালে পুরোনো বসতভিটায় একটি গাছ কাটছিলেন আবদুর রহিম। খবর পেয়ে নুরুল ইসলাম সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুর রহিম ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলামের ওপর হামলা চালান।

হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গাছ কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিবেদক: এম. জিয়াবুল হক, চকরিয়া: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পিয়াইজ্যাকাটা এলাকার মৃত আলী হোসেনের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আবদুর রহিম। স্থানীয়রা জানান, নুরুল ইসলামের পুরোনো বাড়ি দক্ষিণপাড়া এলাকায় হলেও বর্তমানে পরিবার নিয়ে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। পৈতৃক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে ছোট ভাই আবদুর রহিমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, শুক্রবার সকালে পুরোনো বসতভিটায় একটি গাছ কাটছিলেন আবদুর রহিম। খবর পেয়ে নুরুল ইসলাম সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুর রহিম ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলামের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গাছ কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×