হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় তল্লাশি চৌকিতে পায়ুপথে ইয়াবা পাচারকালে মাদক কারবারী গ্রেপ্তার

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাসের এক যাত্রীর পায়ুপথ থেকে ১৯০০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়াপাহাড় নতুন মসজিদের সামনে বসানো পুলিশের বিশেষ তল্লাশি চৌকিতে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত পাচারকারী নাম মোঃ আজাদ (৩৭)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার কাঞ্চনপুর এলাকার নুরুল আমিনের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাস থামিয়ে সন্দেহভাজন এক যাত্রীকে নামিয়ে নেয় পুলিশ।
ওসি বলেন, পরে ওই যাত্রী পুলিশের জিজ্ঞাসাবাদে
স্বীকার করে পেটের ভেতরে করে তিনি অভিনব কায়দায় ইয়াবা নিয়ে যাচ্ছেন।

এরপর পুলিশ গ্রেপ্তারকৃত আসামি মোঃ আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আসামিকে ঔষধ সেবন করানো হলে তাৎক্ষণিক তাঁর মলত্যাগ শুরু হয়। একপর্যায়ে তাঁর পায়ুপথ দিয়ে ১৯০০ পিচ ইয়াবা বড়ি বের হয়ে আসে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত আজাদের বিরুদ্ধে এব্যাপারে চকরিয়া থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা রুজু হয়েছে। বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় তল্লাশি চৌকিতে পায়ুপথে ইয়াবা পাচারকালে মাদক কারবারী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় তল্লাশি চৌকিতে পায়ুপথে ইয়াবা পাচারকালে মাদক কারবারী গ্রেপ্তার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাসের এক যাত্রীর পায়ুপথ থেকে ১৯০০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়াপাহাড় নতুন মসজিদের সামনে বসানো পুলিশের বিশেষ তল্লাশি চৌকিতে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত পাচারকারী নাম মোঃ আজাদ (৩৭)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার কাঞ্চনপুর এলাকার নুরুল আমিনের ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাস থামিয়ে সন্দেহভাজন এক যাত্রীকে নামিয়ে নেয় পুলিশ। ওসি বলেন, পরে ওই যাত্রী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে পেটের ভেতরে করে তিনি অভিনব কায়দায় ইয়াবা নিয়ে যাচ্ছেন। এরপর পুলিশ গ্রেপ্তারকৃত আসামি মোঃ আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আসামিকে ঔষধ সেবন করানো হলে তাৎক্ষণিক তাঁর মলত্যাগ শুরু হয়। একপর্যায়ে তাঁর পায়ুপথ দিয়ে ১৯০০ পিচ ইয়াবা বড়ি বের হয়ে আসে। ওসি শফিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত আজাদের বিরুদ্ধে এব্যাপারে চকরিয়া থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা রুজু হয়েছে। বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×