হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পুরবী পরিবহনের বাস চাপায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বেপরোয়া গতির যাত্রীবাহী পুরবী পরিবহনের একটি বাসের চাপায় মোহাম্মদ তারেক (২২) নামের এক ইজিবাইক গাড়ি চালক নিহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীন ব্যাংক রাস্তা মাথা নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা।

নিহত মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বুধবার দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীন ব্যাংক রাস্তার মাথা এলাকায় তারেক ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী যাত্রীবাহী পুরবী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত পুরবী বাস ও ইজিবাইক গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে এসময় বাসের চালক- হেলপার কৌশলে পালিয়ে যায়।
তিনি বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় পুরবী পরিবহনের বাস চাপায় ইজিবাইক চালক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পুরবী পরিবহনের বাস চাপায় ইজিবাইক চালক নিহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বেপরোয়া গতির যাত্রীবাহী পুরবী পরিবহনের একটি বাসের চাপায় মোহাম্মদ তারেক (২২) নামের এক ইজিবাইক গাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীন ব্যাংক রাস্তা মাথা নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা। নিহত মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বুধবার দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীন ব্যাংক রাস্তার মাথা এলাকায় তারেক ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী যাত্রীবাহী পুরবী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত পুরবী বাস ও ইজিবাইক গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে এসময় বাসের চালক- হেলপার কৌশলে পালিয়ে যায়। তিনি বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×