হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার ৫ পুলিশ সদস্য আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-মগনামা সড়কে পুলিশের সাথে গোলাগুলিতে মো. সাজিদুল হাসান মুন্না (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। আহতরা চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর রাত আনুমানিক আড়াইটার দিকে ওই সড়কের বরইতলী ইউনিয়নের হারবাংছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরী একটি একনলা বন্দুক, দুই রাইন্ড তাজা কার্তুজ, একটি মোটরসাইকেল ও মুখোশ উদ্ধার করেছে।

নিহত সাজিদুল হাসান মুন্না চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কেরাবানীয়া ঘোনা এলাকার মো. মইনুদ্দিনের ছেলে। আহতরা পুলিশ সদস্যরা হলেন এস আই রাজিব কুমার, এএসআই মহসিন চৌধুরী, কনস্টেবল তরিকুল ইসলাম, সুজন মিয়া ও মহসিন মিয়া।

গতকাল বিকালে চকরিয়া থানার সম্মেলনকক্ষে প্রেস বিফ্রিংয়ে ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.শাকিল আহমেদ।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো.শাকিল আহমদ বলেন, চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-মগনামা সড়কের বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া ব্রীজ এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে দুইটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় সিএনজি অটোরিকশা যোগে সড়কে টহলরত হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পয়ে ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে।
এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনার একপর্যায়ে ডাকাতরা পিছু হটে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ মুন্না নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাস্থলে ডাকাতদল ১০-১২ রাউন্ড গুলি ছোঁড়ে তা প্রতিহত করতে পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। নিহত মুন্না আন্তঃ ডাকাত দলের সদস্য। সে কক্সবাজারে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে চট্টগ্রামে পালিয়ে যেত। তার বিরুদ্ধে মাদক, ধর্ষণ ও ডাকাতিসসহ একাধিক মামলা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে এএসআই মহসিন চৌধুরী বাদি হয়ে চকরিয়া থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার ৫ পুলিশ সদস্য আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার ৫ পুলিশ সদস্য আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-মগনামা সড়কে পুলিশের সাথে গোলাগুলিতে মো. সাজিদুল হাসান মুন্না (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। আহতরা চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর রাত আনুমানিক আড়াইটার দিকে ওই সড়কের বরইতলী ইউনিয়নের হারবাংছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরী একটি একনলা বন্দুক, দুই রাইন্ড তাজা কার্তুজ, একটি মোটরসাইকেল ও মুখোশ উদ্ধার করেছে। নিহত সাজিদুল হাসান মুন্না চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কেরাবানীয়া ঘোনা এলাকার মো. মইনুদ্দিনের ছেলে। আহতরা পুলিশ সদস্যরা হলেন এস আই রাজিব কুমার, এএসআই মহসিন চৌধুরী, কনস্টেবল তরিকুল ইসলাম, সুজন মিয়া ও মহসিন মিয়া। গতকাল বিকালে চকরিয়া থানার সম্মেলনকক্ষে প্রেস বিফ্রিংয়ে ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.শাকিল আহমেদ। প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো.শাকিল আহমদ বলেন, চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-মগনামা সড়কের বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া ব্রীজ এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে দুইটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সিএনজি অটোরিকশা যোগে সড়কে টহলরত হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পয়ে ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনার একপর্যায়ে ডাকাতরা পিছু হটে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ মুন্না নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, ঘটনাস্থলে ডাকাতদল ১০-১২ রাউন্ড গুলি ছোঁড়ে তা প্রতিহত করতে পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। নিহত মুন্না আন্তঃ ডাকাত দলের সদস্য। সে কক্সবাজারে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে চট্টগ্রামে পালিয়ে যেত। তার বিরুদ্ধে মাদক, ধর্ষণ ও ডাকাতিসসহ একাধিক মামলা রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে এএসআই মহসিন চৌধুরী বাদি হয়ে চকরিয়া থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×