কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের একটি বনেদি পরিবারের মালিকানাধীন পৈত্রিক বহুতল বাণিজ্যিক মার্কেটের তিন বোনের ভাগের দোকান জবরদস্তি করে দখলে রাখার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এমনকি নিজেদের অংশের দোকানের সংস্কার কাজ করার সময় ভাই ও তাঁর লোকজন হামলা চালিয়ে ভেঙে দিয়েছে বোনদের একাধিক দোকানের ইঁটের দেয়াল।
গত শুক্রবার রাতে মার্কেটে হামলা ভাংচুর পরবর্তী ঘটনায় একইদিন পরস্পর পক্ষকে দোষারোপ করে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলনও করেছেন তিন বোনের পক্ষে খাতুনে জান্নাত মনি এবং অপরপক্ষে তাদের ভাই তৌফিকুল হক রিপন। মার্কেটের মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়া তিন বোন মিফতাহুল জান্নাত, খাতুনে জান্নাত মনি, নুরী জান্নাত এবং ভাই তৌফিকুল হক রিপন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গার মরহুম আবদুল হক সওদাগরের দ্বিতীয় স্ত্রীর সন্তান।
তাদের বড়ভাই (সৎ ভাই) চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাবেক এমপি এনামুল হক মঞ্জু। তাদের পরিবারটি চকরিয়া উপজেলায় একটি বনেদি পরিবার হিসেবে পরিচিত।
সাংবাদিক সম্মেলনে খাতুনে জান্নাত মনি বলেন, আমার বাবার দুই স্ত্রী। আমরা তিন বোন, এক ভাই ছোট স্ত্রীর সন্তান।
রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান ইসলাম আটক
২০২১ সালে দুই স্ত্রীর সন্তানদের সম্মতিতে চকরিয়া শহরের সোসাইটি কাঁচাবাজারের মার্কেটের জমি আমাদের মধ্যে আদালত কতৃক বন্টননামা সম্পাদিত হয়েছে। তিনি বলেন, আমরা তিন বোন বিবাহিত, সংসার জীবনের কারণে আমরা এলাকায় নেই।
আমাদের ভাই তৌফিকুল হক রিপনকে তাঁর সঙ্গে আমরা তিনবোনের অংশের মার্কেটের দোকানপাটের রক্ষণাবেক্ষণের মৌখিক দায়িত্ব দিই। কিন্তু মার্কেট নির্মাণ থেকে দোকান লাগিয়ত সবকিছু করে ভাই রিপন।
বিগত পাঁচ বছর ধরে আমরা তিন বোনকে কোন হিসাব দেয়নি, আয়ের টাকা দেয়নি এবং মার্কেট তৈরি হবার পর দোকানের পজিশন বুঝিয়ে দেয়নি। আমরা হিসাব চাইলে নানা তালবাহানা শুরু করে।
এভাবে ভাই তৌফিকুল হক রিপন মার্কেটের দোকান লাগিয়ত করে আমাদের ৫ কোটি টাকার বেশি আত্মসাত করেছে। ওই টাকায় কক্সবাজারে আলীশান বাড়ি বানাচ্ছে।
তিনি দাবি করেন, নিরুপায় হয়ে মার্কেটে আমরা তিন বোনের অংশের দোকানগুলো নিজেরাই সংস্কার কাজ শুরু করি। এ অবস্থায় গত শুক্রবার রাত আটটার দিকে আমাদের ভাই তৌফিকুল হক রিপন তাঁর স্ত্রী ও শশুর বাড়ির লোকজন নিয়ে এসে হামলা চালিয়ে একাধিক দোকানের ইঁটের দেয়াল ভেঙে দিয়েছে।
তিনি বলেন, হামলার ঘটনার আগে এবিষয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রুজু করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে খাতুনে জান্নাত মনি পৈতৃক মার্কেটের মালিকানা ফিরে পেতে এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে বোনের অভিযোগ অস্বীকার করে পাল্টা সাংবাদিক সম্মেলনে ভাই তৌফিকুল হক রিপন দাবি করেন, মার্কেটে বোনদের অংশের দোকানপাট তাদের অধীনে রয়েছে। তাঁরা মুলতঃ মার্কেটের ভালো পজিশনের দোকানগুলো দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছে।
সেখানে বাঁধা দেয়ায় তাঁরা আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তুলছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে বোনদের টাকা আত্মসাতের যে অভিযোগটি করা হয়েছে, সেটা পুরোটাই কল্পকাহিনি।
বরং মার্কেটের দোকান বিক্রি ও লাগিয়তখাতে প্রাপ্ত টাকা অংশ অনুযায়ী তিন বোনের ব্যাংক একাউন্টে পরিশোধ করা হয়েছে। সব ডকুমেন্টস আমার কাছে রক্ষিত আছে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মার্কেটে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে দুইপক্ষের উত্তপ্ত পরিস্থিতি নিবারণ করা হয়। দুইপক্ষের সঙ্গে বৈঠক করে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় বনেদি পরিবারের পৈত্রিক বহুতল বাণিজ্যিক মার্কেট দখল নিয়ে হামলা-ভাংচুর সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের একটি বনেদি পরিবারের মালিকানাধীন পৈত্রিক বহুতল বাণিজ্যিক মার্কেটের তিন বোনের ভাগের দোকান জবরদস্তি করে দখলে রা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন