হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বনের টহল টিমের মোটরসাইকেলকে যাত্রীবাহি বাসের ধাক্কা, বনকর্মীসহ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে টহল দানকালে বেপরোয়া গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বনপ্রহরীসহ ৩ জন আহত হয়েছেন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বন প্রহরী আরমান হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশিক আহসান।

বুধবার (২২ অক্টোবর) ভোররাত চারটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী হাইস্কুলের সামনে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ও বনবিভাগ সুত্রে জানা গেছে, বুধবার ভোররাত ৪ টার দিকে মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে টহল দিয়ে বনকর্মীরা মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের খুটাখালী হাই স্কুল এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী বেপরোয়া গতির মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রে-ব-১৫-৮৮৬১) পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে একপর্যায়ে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

আহতরা হলেন বনবিভাগের মেদাকচ্ছপিয়া বিটের বনপ্রহরী ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বসুয়া গ্রামের মাহবুব আলমের ছেলে মোঃ আরমান হোসেন (২৮), মেদাকচ্ছপিয়া সিপিজি দলের সদস্য খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে আবুল কাসেম (৪৪) ও মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে হেডম্যান মকতুল হোসেন (৫০)।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ঘটনার পরপর তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। তবে বনপ্রহরী আরমান হোসেনের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় সকাল সাতটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পরে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।

চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, বন পাহারাদলের সদস্যদের বহনকারী মোটর সাইকেলকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক- হেলপার কৌশলে পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বনের টহল টিমের মোটরসাইকেলকে যাত্রীবাহি বাসের ধাক্কা, বনকর্মীসহ তিনজন আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বনের টহল টিমের মোটরসাইকেলকে যাত্রীবাহি বাসের ধাক্কা, বনকর্মীসহ তিনজন আহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে টহল দানকালে বেপরোয়া গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বনপ্রহরীসহ ৩ জন আহত হয়েছেন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বন প্রহরী আরমান হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশিক আহসান। বুধবার (২২ অক্টোবর) ভোররাত চারটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী হাইস্কুলের সামনে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। মালুমঘাট হাইওয়ে পুলিশ ও বনবিভাগ সুত্রে জানা গেছে, বুধবার ভোররাত ৪ টার দিকে মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে টহল দিয়ে বনকর্মীরা মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের খুটাখালী হাই স্কুল এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী বেপরোয়া গতির মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রে-ব-১৫-৮৮৬১) পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে একপর্যায়ে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতরা হলেন বনবিভাগের মেদাকচ্ছপিয়া বিটের বনপ্রহরী ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বসুয়া গ্রামের মাহবুব আলমের ছেলে মোঃ আরমান হোসেন (২৮), মেদাকচ্ছপিয়া সিপিজি দলের সদস্য খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে আবুল কাসেম (৪৪) ও মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে হেডম্যান মকতুল হোসেন (৫০)। ঘটনার পরপর তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। তবে বনপ্রহরী আরমান হোসেনের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় সকাল সাতটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে। চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, বন পাহারাদলের সদস্যদের বহনকারী মোটর সাইকেলকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক- হেলপার কৌশলে পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×