কক্সবাজারের চকরিয়ায় স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আয়েশা ছিদ্দিকা (২০) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলবুনিয়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত আয়েশা ছিদ্দিকা ওই এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াস উদ্দিন শিপু বলেন, স্বামী আবদুল মুবিন ও স্ত্রী আয়েশা ছিদ্দিকার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ-বিবাদ চলে আসছে। কয়েকদিন পরপরই এদের মধ্যে ঝগড়া হয়।
এরই জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন এসে বাড়ির দরজা ভেঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে রাখে।
তিনি বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পাই। পরে চকরিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। রাত নয়টার দিকে থানার এসআই মো.আকরামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত আয়েশা ছিদ্দিকার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
চকরিয়া থানার এসআই মো.আকরাম বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি নিহত আয়েশা ছিদ্দিকার লাশ বাড়ির মেজেতে শুইয়ে রাখা আছে। স্থানীয় লোকজন বাড়ির দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে বলে জানান। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।
চকরিয়া থানার সেকেন্ড অফিসার ( অপারেশন অফিসার) এসআই ফরিদ হোসেন বলেন, নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আবদুল মুবিন পলাতক রয়েছে। আত্মহত্যা নাকি হত্যা তা জানার জন্য তদন্ত চলছে।###




মন্তব্য করুন