হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মারধরের একদিন পর গৃহবধূর মৃত্যু, জিজ্ঞাসাবাদে স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে স্বামীর মারধরে হুসনারা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে হারবাং ইউনিয়নের ৮নং ওয়াার্ড কাট্টলি এলাকায় চিকিৎসাকের কাছে নেয়ার পর ওই গৃহবধূ মারা যায়। তার ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী এমরানকে পুলিশ হেফাজতে নিয়েছে। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গৃহবধূ হুসনারা বেগমের সঙ্গে স্বামী মো. এমরানের রান্না তরকারী নষ্ট করা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারধরের ঘটনা ঘটে।
এ অবস্থায় বুধবার বিকালে আহত স্ত্রী হুসনারা বেগমকে স্থানীয় আজিজনগর এলাকায় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করে ওই চিকিৎসক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মারধরে আহত করার পরদিন হুসনারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। গৃহবধূর মাথায় দুপাশে ফুলা জখম রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিনি বলেন, ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে হারবাং পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় মারধরের একদিন পর গৃহবধূর মৃত্যু, জিজ্ঞাসাবাদে স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মারধরের একদিন পর গৃহবধূর মৃত্যু, জিজ্ঞাসাবাদে স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
Print Image
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে স্বামীর মারধরে হুসনারা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে হারবাং ইউনিয়নের ৮নং ওয়াার্ড কাট্টলি এলাকায় চিকিৎসাকের কাছে নেয়ার পর ওই গৃহবধূ মারা যায়। তার ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী এমরানকে পুলিশ হেফাজতে নিয়েছে। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গৃহবধূ হুসনারা বেগমের সঙ্গে স্বামী মো. এমরানের রান্না তরকারী নষ্ট করা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারধরের ঘটনা ঘটে। এ অবস্থায় বুধবার বিকালে আহত স্ত্রী হুসনারা বেগমকে স্থানীয় আজিজনগর এলাকায় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করে ওই চিকিৎসক। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মারধরে আহত করার পরদিন হুসনারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। গৃহবধূর মাথায় দুপাশে ফুলা জখম রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে হারবাং পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×