হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত আলোচনা সভা র‍্যালী ও মৎস্য চাষিকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য নিয়ে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে কক্সবাজারের চকরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার ১৮ আগস্ট সকালে চকরিয়া উপজেলা প্রশসান ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়।

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি রুপায়ন দেব।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এতে স্বাগত বক্তব্য রাখেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এ জেড এম মোছাদ্দেকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, চকরিয়া উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আহমেদ, উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন আহমদ, সাংবাদিক এএম ওমর আলী ও মৎস্যজীবি সমিতির সভাপতি আশরাফ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনের জন্য স্বয়ংসম্পুর্ণ হলেও পুষ্টি সমৃদ্ধ দেশীয় প্রজাতির মাছের আকাল চলছে। তাই দেশীয় মাছের প্রজনন সক্ষমতা বাড়াতে মাছ চাষের সঙ্গে জড়িত সবাইকে বিশেষ উদ্যোগ নিতে হবে। এবিষয়ে চাষিদের আরও মনযোগী এবং উৎসাহী হতে হবে। না হলে একসময় বাংলাদেশ থেকে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে।

আলোচনা সভা শেষে চকরিয়া উপজেলা থেকে স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি হিসেবে চাষি আবদুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ চাষে মোহাম্মদ কাজল হোছাইন ও চিংড়ি উৎপাদনে অভাবনীয় সাফল্যের জন্য মো. শহিদুল ইসলামকে সফল মৎস্য চাষি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত আলোচনা সভা র‍্যালী ও মৎস্য চাষিকে সম্মাননা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত আলোচনা সভা র‍্যালী ও মৎস্য চাষিকে সম্মাননা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
Print Image
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য নিয়ে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে কক্সবাজারের চকরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার ১৮ আগস্ট সকালে চকরিয়া উপজেলা প্রশসান ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়। চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি রুপায়ন দেব। এতে স্বাগত বক্তব্য রাখেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এ জেড এম মোছাদ্দেকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, চকরিয়া উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আহমেদ, উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন আহমদ, সাংবাদিক এএম ওমর আলী ও মৎস্যজীবি সমিতির সভাপতি আশরাফ আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনের জন্য স্বয়ংসম্পুর্ণ হলেও পুষ্টি সমৃদ্ধ দেশীয় প্রজাতির মাছের আকাল চলছে। তাই দেশীয় মাছের প্রজনন সক্ষমতা বাড়াতে মাছ চাষের সঙ্গে জড়িত সবাইকে বিশেষ উদ্যোগ নিতে হবে। এবিষয়ে চাষিদের আরও মনযোগী এবং উৎসাহী হতে হবে। না হলে একসময় বাংলাদেশ থেকে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। আলোচনা সভা শেষে চকরিয়া উপজেলা থেকে স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি হিসেবে চাষি আবদুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ চাষে মোহাম্মদ কাজল হোছাইন ও চিংড়ি উৎপাদনে অভাবনীয় সাফল্যের জন্য মো. শহিদুল ইসলামকে সফল মৎস্য চাষি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×