হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় যাত্রীবাহি হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি হানিফ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখো সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪৫) নামের যুবক চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার মল্লিক পাড়ায় একটি ধর্মীয় অনুষ্টান ছিলো। ওই অনুষ্টানের সাধারণ সম্পাদক ছিলো বাপ্পি মল্লিক। বুধবার দুুপুরে হারবাং থেকে বাড়ির জন্য বাথরুমের দরজা কিনার জন্য মোটরসাইকেলযোগে চকরিয়া পৌরশহরে যাচ্ছিল।

তার মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌছালে কক্সবাজারমুখি যাত্রীবাহি হানিফ পরিবহণের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক বাপ্পি মল্লিক গুরুতর আহত হন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে তিনি এম্বুলেন্সে মারা যান।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমিন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, নিহত বাপ্পি মল্লিকের মরদেহ এখনও থানায় পৌছেনি। মরদেহ থানায় আসলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় যাত্রীবাহি হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় যাত্রীবাহি হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক: চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি হানিফ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখো সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪৫) নামের যুবক চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার মল্লিক পাড়ায় একটি ধর্মীয় অনুষ্টান ছিলো। ওই অনুষ্টানের সাধারণ সম্পাদক ছিলো বাপ্পি মল্লিক। বুধবার দুুপুরে হারবাং থেকে বাড়ির জন্য বাথরুমের দরজা কিনার জন্য মোটরসাইকেলযোগে চকরিয়া পৌরশহরে যাচ্ছিল। তার মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌছালে কক্সবাজারমুখি যাত্রীবাহি হানিফ পরিবহণের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক বাপ্পি মল্লিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে তিনি এম্বুলেন্সে মারা যান। চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমিন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, নিহত বাপ্পি মল্লিকের মরদেহ এখনও থানায় পৌছেনি। মরদেহ থানায় আসলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×