হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যায় বিচার দাবী

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পুর্বকোণ ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এম. জাহেদ চৌধুরী। বক্তব্য দেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, দৈনিক এশিয়ান এইজ এর চট্টগ্রামের স্টাফ রিপোর্টার বশির আল মামুন, প্রেসক্লাবের একাংশের সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এম আলী হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যায়যায়দিনের মোঃ মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, চকরিয়া নিউজ সম্পাদক ও দৈনিক কর্ণফুলি পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলাম, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের এম জিয়াবুল হক, দৈনিক মুসলিম টাইমসের জহিরুল আলম সাগর, দৈনিক বাংলাদেশ সমাচারের এম, রিদুয়ানুল হক। এছাড়া মানববন্ধনে দৈনিক খবর পত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি মনির আহমদ, দৈনিক সংগ্রামের শাহজালাল সাহেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল, দৈনিক সংবাদ সারাবেলার কামাল উদ্দিন, দৈনিক বাংলার ইউসুফ বিন হোসাইন, দৈনিক রুপসী গ্রামের রাজু দাশ, দৈনিক ভোরের ডাকের সাঈদী আকবর ফয়সাল, দৈনিক ডেসটিনির এইচ এম রুহুল কাদের, এনএএন টিভির রিয়াদ উদ্দিন, দৈনিক জনবাণীর আদিল আহমেদ চৌধুরী, দৈনিক নিরপেক্ষ এর কফিলউদ্দিন, দৈনিক আপন কন্ঠের জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবরের তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, দৈনিক বাংলাদেশের আলো শাহরিয়ার মাহমুদ, দৈনিক একুশে সংবাদের আব্দুল হামিদ, এমসি টিভির মোঃ সেলিম, দৈনিক আজকের বাংলার মোঃ আরফাত, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু, দৈনিক স্বাধীন মতের বিজন কুমার বিশ্বাস, দৈনিক নাগরিক সংবাদের মোঃ সাদ্দাম, জেজে টিভির ফরিদ বাবুল, দৈনিক গণকন্ঠের আব্দুল্লাহ আল মামুন, কর্ণফুলি মিডিয়ার হোসাইন মোঃ সবুজ, দৈনিক অগ্নি শিখার এরফান, দৈনিক জনতার আব্দুল মতিন চৌধুরী, দৈনিক যুগ-যুগান্তরের আবুল হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রার শাহ্ আলম, দৈনিক জনতার জমিনের শফিউল করিম সবুজসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অতিথি হিসেবে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান ও শামসুল আলম সাঈদী প্রমূখ।

এসময় মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে।’ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

তাঁরা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে নিশ্চিত করতে হবে। জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। পাশাপাশি
নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।’##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যায় বিচার দাবী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যায় বিচার দাবী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
Print Image
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পুর্বকোণ ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এম. জাহেদ চৌধুরী। বক্তব্য দেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, দৈনিক এশিয়ান এইজ এর চট্টগ্রামের স্টাফ রিপোর্টার বশির আল মামুন, প্রেসক্লাবের একাংশের সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এম আলী হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যায়যায়দিনের মোঃ মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, চকরিয়া নিউজ সম্পাদক ও দৈনিক কর্ণফুলি পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলাম, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের এম জিয়াবুল হক, দৈনিক মুসলিম টাইমসের জহিরুল আলম সাগর, দৈনিক বাংলাদেশ সমাচারের এম, রিদুয়ানুল হক। এছাড়া মানববন্ধনে দৈনিক খবর পত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি মনির আহমদ, দৈনিক সংগ্রামের শাহজালাল সাহেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল, দৈনিক সংবাদ সারাবেলার কামাল উদ্দিন, দৈনিক বাংলার ইউসুফ বিন হোসাইন, দৈনিক রুপসী গ্রামের রাজু দাশ, দৈনিক ভোরের ডাকের সাঈদী আকবর ফয়সাল, দৈনিক ডেসটিনির এইচ এম রুহুল কাদের, এনএএন টিভির রিয়াদ উদ্দিন, দৈনিক জনবাণীর আদিল আহমেদ চৌধুরী, দৈনিক নিরপেক্ষ এর কফিলউদ্দিন, দৈনিক আপন কন্ঠের জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবরের তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, দৈনিক বাংলাদেশের আলো শাহরিয়ার মাহমুদ, দৈনিক একুশে সংবাদের আব্দুল হামিদ, এমসি টিভির মোঃ সেলিম, দৈনিক আজকের বাংলার মোঃ আরফাত, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু, দৈনিক স্বাধীন মতের বিজন কুমার বিশ্বাস, দৈনিক নাগরিক সংবাদের মোঃ সাদ্দাম, জেজে টিভির ফরিদ বাবুল, দৈনিক গণকন্ঠের আব্দুল্লাহ আল মামুন, কর্ণফুলি মিডিয়ার হোসাইন মোঃ সবুজ, দৈনিক অগ্নি শিখার এরফান, দৈনিক জনতার আব্দুল মতিন চৌধুরী, দৈনিক যুগ-যুগান্তরের আবুল হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রার শাহ্ আলম, দৈনিক জনতার জমিনের শফিউল করিম সবুজসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অতিথি হিসেবে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান ও শামসুল আলম সাঈদী প্রমূখ। এসময় মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, 'আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে।' দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। তাঁরা বলেন, 'দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে নিশ্চিত করতে হবে। জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।'##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×