হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় স্কুলের অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় প্রধান শিক্ষিকা ওএসডি, তিন সদস্যের তদন্ত কমিটি

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে গলায় ফাঁস লাগিয়ে দুর্জয় চৌধুরী (২৫) নামে চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রাবেয়া খানমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে ওএসডি করা হয়।

এছাড়া এক অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর চট্টগ্রাম অঞ্চল এর পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত ও প্রমানসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২১ আগস্ট বৃহস্পতিবার রাতে প্রধান শিক্ষিকার দেয়া অভিযোগের ঘটনায় চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীকে চেক জালিয়াতি ও অর্থ আত্মসােেতর ঘটনায় থানা হেফাজতে রাখা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ওইদিন রাতে থানা হাজতে পরণের শার্ট গ্রীলে বেঁধে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দুর্জয় চৌধুরী। পরদিন ২২ আগস্ট শুক্রবার সকালে থানা হাজতে তার লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠানো হয়।

এদিকে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনা রহস্যজনক দাবি করে ঘটনার দিন চকরিয়া পৌরশহরে এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এ ঘটনার সুষ্টু তদন্ত করে বিচার দাবী করে।

এরই প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে বদলি এবং কর্তব্য অবহেলার দায়ে থানার এএসআই হানিফ মিয়া ও দুই পুলিশ কনস্টেবল ইশরাত হোসেন ও মহিউদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন।

অপরদিকে এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষথেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া আদালতের কোর্ট পরিদর্শক মোঃ আনোয়ার উল ইসলামকে সদস্য করে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় স্কুলের অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় প্রধান শিক্ষিকা ওএসডি, তিন সদস্যের তদন্ত কমিটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় স্কুলের অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় প্রধান শিক্ষিকা ওএসডি, তিন সদস্যের তদন্ত কমিটি

প্রতিবেদক: এম.জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে গলায় ফাঁস লাগিয়ে দুর্জয় চৌধুরী (২৫) নামে চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রাবেয়া খানমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে ওএসডি করা হয়। এছাড়া এক অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর চট্টগ্রাম অঞ্চল এর পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত ও প্রমানসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট বৃহস্পতিবার রাতে প্রধান শিক্ষিকার দেয়া অভিযোগের ঘটনায় চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীকে চেক জালিয়াতি ও অর্থ আত্মসােেতর ঘটনায় থানা হেফাজতে রাখা হয়। ওইদিন রাতে থানা হাজতে পরণের শার্ট গ্রীলে বেঁধে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দুর্জয় চৌধুরী। পরদিন ২২ আগস্ট শুক্রবার সকালে থানা হাজতে তার লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠানো হয়। এদিকে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনা রহস্যজনক দাবি করে ঘটনার দিন চকরিয়া পৌরশহরে এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এ ঘটনার সুষ্টু তদন্ত করে বিচার দাবী করে। এরই প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে বদলি এবং কর্তব্য অবহেলার দায়ে থানার এএসআই হানিফ মিয়া ও দুই পুলিশ কনস্টেবল ইশরাত হোসেন ও মহিউদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন। অপরদিকে এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষথেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া আদালতের কোর্ট পরিদর্শক মোঃ আনোয়ার উল ইসলামকে সদস্য করে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×