হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম জনপদ বমু বিলছড়ি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিলের উদোগে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার ১৩ আগস্ট বিকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নে গিয়ে বানবাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদির ব্যক্তিগত পক্ষ থেকে বমুবিলছড়ি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের মাঝে ৩ টন চাউল ও বন্যার সময় মৃত্যুবরণ করা একজনের পরিবারকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বমুবিলছড়ি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এদিকে একইদিন সকালে চকরিয়া পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের আড়াইশত বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এবং স্থানীয় এলাকাবাসী।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম জনপদ বমু বিলছড়ি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিলের উদোগে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ১৩ আগস্ট বিকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নে গিয়ে বানবাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদির ব্যক্তিগত পক্ষ থেকে বমুবিলছড়ি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের মাঝে ৩ টন চাউল ও বন্যার সময় মৃত্যুবরণ করা একজনের পরিবারকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বমুবিলছড়ি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী। এদিকে একইদিন সকালে চকরিয়া পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের আড়াইশত বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এবং স্থানীয় এলাকাবাসী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×