হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক

এম. জিয়াবুল হক,চকরিয়া::

এম. জিয়াবুল হক,চকরিয়া::

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ও ভর্তি হওয়া রোগীদের মাঝে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী। পাশাপাশি কর্মরত চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালন করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালে ভর্তি হওয়া ও জরুরি বিভাগে আগত রোগীর মাঝে দেওয়া চিকিৎসা সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেছেন।

ওইসময় ভর্তি হওয়া বেশকিছু রোগী সরকারি বরাদ্দে হাসপাতালে দেওয়া খাবার মান নিয়ে বিভাগীয় পরিচালকের কাছে অভিযোগ তুলে ধরেন। ওইসময় হাসপাতালে রোগীর খাবার সরবরাহে নিয়োজিত ঠিকাদার বিষয়টি আচ করতে পেরে কৌশলে সেখান থেকে লাপাত্তা হয়ে যান।

তাঁর আগে স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রামের পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী হাসপাতালে পৌঁছলে তাঁকে হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মকর্তা- কর্মচারীদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে কর্মরত চিকিৎসক, সিনিয়র নার্সদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: গোলাম মোস্তফা ছাড়াও কর্তব্যরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানতে চাইলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, একশ সয্যায় উন্নীত হলেও এখনো পর্যাপ্ত চিকিৎসক লোকবল পায়নি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারপরও স্বল্প জনবল নিয়ে ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে চার লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বৃহৎ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করে এবং হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবার মান সরাসরি প্রত্যক্ষ করে সন্তোষজনক প্রকাশ করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী স্যার। তিনি এসময় হাসপাতালে ভর্তি হওয়া ও জরুরি বিভাগে আগত রোগীদের মাঝে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক

প্রতিবেদক: এম. জিয়াবুল হক,চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ও ভর্তি হওয়া রোগীদের মাঝে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী। পাশাপাশি কর্মরত চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালন করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালে ভর্তি হওয়া ও জরুরি বিভাগে আগত রোগীর মাঝে দেওয়া চিকিৎসা সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেছেন। ওইসময় ভর্তি হওয়া বেশকিছু রোগী সরকারি বরাদ্দে হাসপাতালে দেওয়া খাবার মান নিয়ে বিভাগীয় পরিচালকের কাছে অভিযোগ তুলে ধরেন। ওইসময় হাসপাতালে রোগীর খাবার সরবরাহে নিয়োজিত ঠিকাদার বিষয়টি আচ করতে পেরে কৌশলে সেখান থেকে লাপাত্তা হয়ে যান। তাঁর আগে স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রামের পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী হাসপাতালে পৌঁছলে তাঁকে হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মকর্তা- কর্মচারীদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন। পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে কর্মরত চিকিৎসক, সিনিয়র নার্সদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: গোলাম মোস্তফা ছাড়াও কর্তব্যরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জানতে চাইলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, একশ সয্যায় উন্নীত হলেও এখনো পর্যাপ্ত চিকিৎসক লোকবল পায়নি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারপরও স্বল্প জনবল নিয়ে ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে চার লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বৃহৎ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করে এবং হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবার মান সরাসরি প্রত্যক্ষ করে সন্তোষজনক প্রকাশ করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী স্যার। তিনি এসময় হাসপাতালে ভর্তি হওয়া ও জরুরি বিভাগে আগত রোগীদের মাঝে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×