হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির নির্বাচন আগামী ৮ এপ্রিল, তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বৃহত্তর সমবায়ী প্রতিষ্ঠান রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেডের সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আজিজুল হক মঞ্জু এবং অন্তবর্তী কমিটির সদস্য সহকারী সমবায় পরিদর্শক ফারহানা জান্নাত ও কমিটির সদস্য সমবায় বিভাগের অফিস সহকারী আকরাম উদ্দিন কতৃক গত ৫ ফেব্রুয়ারী তারিখে স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিলে বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারী ২০২৬ ইংরেজি তারিখে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে আগামী ৮ এপ্রিল বুধবার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পুকপুকুরিয়া এলাকার এটিএনপার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিরতিহীন ভাবে রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেড (রেজিঃ নং ২৩৯৯) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

তফসিলে বলা হয়েছে, ঘোষিত ৮ এপ্রিল তারিখে সাধারণ সভা ও নির্বাচনে একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সম্পাদক ও ৯ জন পরিচালক (সদস্য) সমিতির সভ্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নির্বাচন কমিটির সভাপতি, সদস্য এবং সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য এর নিকট জানা যাবে।

নির্বাচনে অংশগ্রহণের জন্য সমিতির সভ্য (সদস্য) সবাইকে অনুরোধ জানিয়েছেন বর্তমান অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির নির্বাচন আগামী ৮ এপ্রিল, তফসিল ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির নির্বাচন আগামী ৮ এপ্রিল, তফসিল ঘোষণা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বৃহত্তর সমবায়ী প্রতিষ্ঠান রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেডের সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আজিজুল হক মঞ্জু এবং অন্তবর্তী কমিটির সদস্য সহকারী সমবায় পরিদর্শক ফারহানা জান্নাত ও কমিটির সদস্য সমবায় বিভাগের অফিস সহকারী আকরাম উদ্দিন কতৃক গত ৫ ফেব্রুয়ারী তারিখে স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলে বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারী ২০২৬ ইংরেজি তারিখে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে আগামী ৮ এপ্রিল বুধবার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পুকপুকুরিয়া এলাকার এটিএনপার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিরতিহীন ভাবে রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেড (রেজিঃ নং ২৩৯৯) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তফসিলে বলা হয়েছে, ঘোষিত ৮ এপ্রিল তারিখে সাধারণ সভা ও নির্বাচনে একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সম্পাদক ও ৯ জন পরিচালক (সদস্য) সমিতির সভ্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নির্বাচন কমিটির সভাপতি, সদস্য এবং সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য এর নিকট জানা যাবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সমিতির সভ্য (সদস্য) সবাইকে অনুরোধ জানিয়েছেন বর্তমান অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×