হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় অবৈধ অস্ত্র,গরুচোর,মাদককারবারিদের গ্রেফতারে পুলিশ পিছপা হবে না : পুলিশ সুপার হাসানুজ্জামান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মে ২০২২, ১১:২৪ অপরাহ্ন

এম জিয়াবুল হক,চকরিয়া ::

কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।

আপনারা (জনগণ) সচেতন হলে সমাজ থেকে মাদক, জুয়া, গরুচোর, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সব-ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। এছাড়াও থানায় এসে সেবার নামে দালালী ও টাউট-বাটপারীর মাধ্যমে হয়রানী করলে কাউকে পশ্রয় দেয়া হবে না। যারা এ সমস্ত কাজে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

শনিবার (৭ মে) দুপুরে চকরিয়া থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সমাজ থেকে মাদক নির্মুল করতে পারলে আমাদের যুব সমাজ রক্ষা পাবে। কাউকে মাদক, গরুচোর ও জুয়া নির্মুলের ব্যাপারে ছাড় দিবো না।

এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনতার সেতুবন্ধনের মাধ্যমে দেশ থেকে সকল ধরণের অস্ত্রধারী, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। তাই সকলের সমন্বয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং দমন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, মানবিক আচরণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দখলবাজ সন্তাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নিন, পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবহার কীভাবে হচ্ছে দেখতে হবে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: তফিকুল আলম,চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসময় থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্যে রাখেন, চকরিয়া প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক এম আর মাহমুদ, সিনিয়র সাংবাদিক ইবনে আমিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, হারবাং ইউপি চেয়ায়ম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, সাংবাদিক এম.জিয়াুবল হক, পৌরসভার কাউন্সিলর আনজুমান আরা বেগম, কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সাধারন সম্পাদক রাজিবুল মোস্তফা রাজিফ, ইউপি সদস্য রাজিয়া বেগম প্রমুখ।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে এ সময় ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় অবৈধ অস্ত্র,গরুচোর,মাদককারবারিদের গ্রেফতারে পুলিশ পিছপা হবে না : পুলিশ সুপার হাসানুজ্জামান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় অবৈধ অস্ত্র,গরুচোর,মাদককারবারিদের গ্রেফতারে পুলিশ পিছপা হবে না : পুলিশ সুপার হাসানুজ্জামান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মে ২০২২, ১১:২৪ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা (জনগণ) সচেতন হলে সমাজ থেকে মাদক, জুয়া, গরুচোর, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সব-ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। এছাড়াও থানায় এসে সেবার নামে দালালী ও টাউট-বাটপারীর মাধ্যমে হয়রানী করলে কাউকে পশ্রয় দেয়া হবে না। যারা এ সমস্ত কাজে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। শনিবার (৭ মে) দুপুরে চকরিয়া থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সমাজ থেকে মাদক নির্মুল করতে পারলে আমাদের যুব সমাজ রক্ষা পাবে। কাউকে মাদক, গরুচোর ও জুয়া নির্মুলের ব্যাপারে ছাড় দিবো না। এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনতার সেতুবন্ধনের মাধ্যমে দেশ থেকে সকল ধরণের অস্ত্রধারী, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। তাই সকলের সমন্বয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং দমন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, মানবিক আচরণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দখলবাজ সন্তাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নিন, পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবহার কীভাবে হচ্ছে দেখতে হবে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: তফিকুল আলম,চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসময় থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্যে রাখেন, চকরিয়া প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক এম আর মাহমুদ, সিনিয়র সাংবাদিক ইবনে আমিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, হারবাং ইউপি চেয়ায়ম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, সাংবাদিক এম.জিয়াুবল হক, পৌরসভার কাউন্সিলর আনজুমান আরা বেগম, কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সাধারন সম্পাদক রাজিবুল মোস্তফা রাজিফ, ইউপি সদস্য রাজিয়া বেগম প্রমুখ। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে এ সময় ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×