হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করলেন ইউএনও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এসময় তিনি অগ্নিকান্ডে নিহত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে তিনি উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে যান।

এসময় সাথে ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত-উজ জামান, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারজানা আফরিন মুন্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অগ্নিকান্ডের খবরটা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে প্রাথমিকভাবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা তহবিল থেকে তাৎক্ষণিক শীতের কম্বল, কাপড়, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতা আসার সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌছে দেয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘর থেকে বের হতে না পেরে দিলসাবা বেগম নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেন। এতে ওই পরিবারের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করলেন ইউএনও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করলেন ইউএনও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এসময় তিনি অগ্নিকান্ডে নিহত পরিবারের প্রতি সমবেদনাও জানান। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে তিনি উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে যান। এসময় সাথে ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত-উজ জামান, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারজানা আফরিন মুন্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অগ্নিকান্ডের খবরটা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে প্রাথমিকভাবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা তহবিল থেকে তাৎক্ষণিক শীতের কম্বল, কাপড়, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতা আসার সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌছে দেয়া হবে। উল্লেখ্য, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘর থেকে বের হতে না পেরে দিলসাবা বেগম নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেন। এতে ওই পরিবারের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×