হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়েছেন। তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহ আলম বাকপ্রতিবন্ধী ও পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে ফেরার পথে রেলের ধাক্কায় রামুতে এক বৃদ্ধ নিহত হন। এর পাঁচ দিন পর ঈদগাঁওর ইসলামপুরে রেলের ইঞ্জিনের কাটা পড়ে মারা যান এক কৃষক। তিনি রেললাইনে ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়েছেন। তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহ আলম বাকপ্রতিবন্ধী ও পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে ফেরার পথে রেলের ধাক্কায় রামুতে এক বৃদ্ধ নিহত হন। এর পাঁচ দিন পর ঈদগাঁওর ইসলামপুরে রেলের ইঞ্জিনের কাটা পড়ে মারা যান এক কৃষক। তিনি রেললাইনে ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×