হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় তিনটি অবৈধ করাতকল সিলগালা ৫০ ঘনফুট চোরাই গাছ ও যন্ত্রপাতি জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সরকারি অনুমোদনবিহীন গড়ে তোলা তিনটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় অন্তত ৫০ ঘনফুট চোরাই গাছসহ করাতকলের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে আদালত।

রোববার সকালে উপজেলার কাকারা ইউনিয়নে বনবিভাগ এবং সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলাম।

অভিযানকালে আদালত কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় সরকারি অনুমোদন না থাকায় তিনটি করাতকল উচ্ছেদ করে সিলগালা করে দিয়েছেন। এসময় এসব করাতকল থেকে অন্তত ৫০ ঘনফুট চোরাই গাছসহ করাতকলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

অভিযানের সময় কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার এবং বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন জানান, উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় মাতামুহুরী নদীর তীর ঘেঁষে অবৈধ পন্থায় করাতকল বসিয়ে পাহাড় থেকে আহরিত গাছ চিরাই করতো। এ তথ্য নিশ্চিত হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

অভিযানে ওই এলাকার ফোর স্টার, টু স্টার ও মিনার সমিল নামের তিনটি করাতকলের মালিকেরা বৈধ কোন কাগজপত্র ও লাইসেন্স দেখাতে না পারায় করাতকলগুলো উচ্ছেদ করে সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে তিনটি করাতকল থেকে জব্দ করা হয় অন্তত ৫০ ঘনফুট বিভিন্ন প্রজাতির চোরাই গাছ ও করাতকলের যন্ত্রপাতি। জব্দকৃত মালামাল বনবিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় তিনটি অবৈধ করাতকল সিলগালা ৫০ ঘনফুট চোরাই গাছ ও যন্ত্রপাতি জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় তিনটি অবৈধ করাতকল সিলগালা ৫০ ঘনফুট চোরাই গাছ ও যন্ত্রপাতি জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সরকারি অনুমোদনবিহীন গড়ে তোলা তিনটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় অন্তত ৫০ ঘনফুট চোরাই গাছসহ করাতকলের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে আদালত। রোববার সকালে উপজেলার কাকারা ইউনিয়নে বনবিভাগ এবং সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলাম। অভিযানকালে আদালত কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় সরকারি অনুমোদন না থাকায় তিনটি করাতকল উচ্ছেদ করে সিলগালা করে দিয়েছেন। এসময় এসব করাতকল থেকে অন্তত ৫০ ঘনফুট চোরাই গাছসহ করাতকলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অভিযানের সময় কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার এবং বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন জানান, উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় মাতামুহুরী নদীর তীর ঘেঁষে অবৈধ পন্থায় করাতকল বসিয়ে পাহাড় থেকে আহরিত গাছ চিরাই করতো। এ তথ্য নিশ্চিত হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার ফোর স্টার, টু স্টার ও মিনার সমিল নামের তিনটি করাতকলের মালিকেরা বৈধ কোন কাগজপত্র ও লাইসেন্স দেখাতে না পারায় করাতকলগুলো উচ্ছেদ করে সিলগালা করা হয়েছে। তিনি বলেন, অভিযানে তিনটি করাতকল থেকে জব্দ করা হয় অন্তত ৫০ ঘনফুট বিভিন্ন প্রজাতির চোরাই গাছ ও করাতকলের যন্ত্রপাতি। জব্দকৃত মালামাল বনবিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×