হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৪ অপরাহ্ন

চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় এজ সঙ্গে ৫ ভাই নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের পক্ষ থেকে চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় নিহত সহোদর পাঁচ ভাইয়ের পরিবারকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব মো: আমিন আল পারভেজ।

এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ হতে সান্তনা ও সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের পরিবারের জরুরী ব্যয় নির্বাহের জন্য নগদ এক লক্ষ টাকা, খাদ্য ও শীতবস্ত্র সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, সহকারী কমিশনার ( ভূমি) মো: রাহাতুজ্জামান এবং ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

উল্লেখ্য, ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতদের পরিবারকে এক লক্ষ পচিশ হাজার টাকা নগদ সহায়তা দেয়া হয়েছিল। ভবিষ্যতেও জেলা প্রশাসন, কক্সবাজার এই পরিবারের পাশে থাকবে।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৪ অপরাহ্ন
Print Image
চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় এজ সঙ্গে ৫ ভাই নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের পক্ষ থেকে চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় নিহত সহোদর পাঁচ ভাইয়ের পরিবারকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব মো: আমিন আল পারভেজ। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ হতে সান্তনা ও সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের পরিবারের জরুরী ব্যয় নির্বাহের জন্য নগদ এক লক্ষ টাকা, খাদ্য ও শীতবস্ত্র সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, সহকারী কমিশনার ( ভূমি) মো: রাহাতুজ্জামান এবং ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। উল্লেখ্য, ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতদের পরিবারকে এক লক্ষ পচিশ হাজার টাকা নগদ সহায়তা দেয়া হয়েছিল। ভবিষ্যতেও জেলা প্রশাসন, কক্সবাজার এই পরিবারের পাশে থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×