হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫ হাজার রকেট ছুড়েছে হামাস, ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা ইসরায়েলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ অক্টোবর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


জেরুসালেম, ০৭ অক্টোবর – গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এর দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়। এতে এখন পর্যন্ত একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হামাস বলছে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তারা। এদিকে হামাসের বড় ধরনের হামলার পর ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করছে হামাসের যোদ্ধারা।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।

অপরদিকে হামাসের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে।

ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক গোলাবর্ষণ ও রকেট ছুড়েছে হামাস। সন্ত্রাসীরা বিভিন্ন দিক থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন বেঞ্জামিন নেতানিয়াহু।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫ হাজার রকেট ছুড়েছে হামাস, ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা ইসরায়েলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫ হাজার রকেট ছুড়েছে হামাস, ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা ইসরায়েলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুসালেম, ০৭ অক্টোবর – গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এর দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়। এতে এখন পর্যন্ত একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামাস বলছে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তারা। এদিকে হামাসের বড় ধরনের হামলার পর ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করছে হামাসের যোদ্ধারা। হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি। অপরদিকে হামাসের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক গোলাবর্ষণ ও রকেট ছুড়েছে হামাস। সন্ত্রাসীরা বিভিন্ন দিক থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন বেঞ্জামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। সূত্র: জাগো নিউজআইএ/ ০৭ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×