হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাণিজ্যিক মার্কেটে থেকে আমদানি নিষিদ্ধ ১৯১ চোরাই মোবাইল সেট উদ্ধার, তিনজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২, ১০:১৯ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের একটি বাণিজ্যিক মার্কেট থেকে আমদানি নিষিদ্ধ ১৯১টি চোরাই মোবাইল ফোন সেটৃ উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া শপিং কমপ্লেক্সে মার্কেটের নীচতলার লাইভ টেলিকম নামের তিনটি দোকানে এ অভিযান পরিচালনা করেন। এসময় চোরাই মোবাইল হেফাজতে রাখার অভিযোগে দোকান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ডিবি ( গোয়েন্দা বিভাগ) পুলিশের পরিদর্শক মো: কাইছার হামিদ। তিনি বলেন, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলা সদরের বাণিজ্যিক মার্কেট চকরিয়া শপিং কমপ্লেক্সে এর লাইভ টেলিকম নামক দোকানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় তিনটি দোকান থেকে আমদানি নিষিদ্ধ ১৯১ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মোবাইলের আনুমানিক মুল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা।

ডিবির পুলিশ পরিদর্শক কাইছার হামিদ বলেন, অভিযানের সময় চোরাই মোবাইল গুলো হেফাজতে রাখার অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বনজাগিরপাড়ার মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, তার ভাই শহিদুল ইসলাম ও চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বানিয়ারছড়া এলাকার শাহজাহানের ছেলে আবু তাহের।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো আবদুল জব্বার বলেন, গতকাল বৃহস্পতিবার ডিবি পুলিশ উদ্ধারকৃত চোরাই মোবাইলসহ গ্রেফতার তিনজনকে চকরিয়া থানায় হস্তান্তর করেছে। আমদানি নিষিদ্ধ চোরাই মোবাইল বাজারজাত ও হেফাজতে রাখার অপরাধে তিনজনের বিরুদ্ধে গতকাল চকরিয়া থানায় ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম বাদি হয়ে একটি মামলা রুজু করেছেন।

তিনি বলেন, গতকাল বিকালে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মামলাটি তদন্ত করবেন জেলা ডিবি পুলিশ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় বাণিজ্যিক মার্কেটে থেকে আমদানি নিষিদ্ধ ১৯১ চোরাই মোবাইল সেট উদ্ধার, তিনজন গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাণিজ্যিক মার্কেটে থেকে আমদানি নিষিদ্ধ ১৯১ চোরাই মোবাইল সেট উদ্ধার, তিনজন গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২, ১০:১৯ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া পৌর শহরের একটি বাণিজ্যিক মার্কেট থেকে আমদানি নিষিদ্ধ ১৯১টি চোরাই মোবাইল ফোন সেটৃ উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া শপিং কমপ্লেক্সে মার্কেটের নীচতলার লাইভ টেলিকম নামের তিনটি দোকানে এ অভিযান পরিচালনা করেন। এসময় চোরাই মোবাইল হেফাজতে রাখার অভিযোগে দোকান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ডিবি ( গোয়েন্দা বিভাগ) পুলিশের পরিদর্শক মো: কাইছার হামিদ। তিনি বলেন, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলা সদরের বাণিজ্যিক মার্কেট চকরিয়া শপিং কমপ্লেক্সে এর লাইভ টেলিকম নামক দোকানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় তিনটি দোকান থেকে আমদানি নিষিদ্ধ ১৯১ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মোবাইলের আনুমানিক মুল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা। ডিবির পুলিশ পরিদর্শক কাইছার হামিদ বলেন, অভিযানের সময় চোরাই মোবাইল গুলো হেফাজতে রাখার অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বনজাগিরপাড়ার মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, তার ভাই শহিদুল ইসলাম ও চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বানিয়ারছড়া এলাকার শাহজাহানের ছেলে আবু তাহের। চকরিয়া থানার ওসি (তদন্ত) মো আবদুল জব্বার বলেন, গতকাল বৃহস্পতিবার ডিবি পুলিশ উদ্ধারকৃত চোরাই মোবাইলসহ গ্রেফতার তিনজনকে চকরিয়া থানায় হস্তান্তর করেছে। আমদানি নিষিদ্ধ চোরাই মোবাইল বাজারজাত ও হেফাজতে রাখার অপরাধে তিনজনের বিরুদ্ধে গতকাল চকরিয়া থানায় ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম বাদি হয়ে একটি মামলা রুজু করেছেন। তিনি বলেন, গতকাল বিকালে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মামলাটি তদন্ত করবেন জেলা ডিবি পুলিশ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×