হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত; প্রজ্ঞাপন জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:১২ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

দুইটি মামলায় আদালত কতৃক অভিযোগ আমলে নেয়ার ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৮ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এর ১৫(১) এর ধারায় ফৌজদারি আদালত কতৃক অপরাধ আমলে নেয়া এবং অপর একটি মামলায় বিচার প্রার্থীকে মারধরের বিষয়ে অভিযোগ গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লেখিত বিষয়ের আলোকে
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ),আইন ২০০৯-এর ৩৪ (১) এর ধারার অপরাধ সংগঠিত করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে এসএম জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

হিমছড়িতে ডাকাতির অভিযোগ, জনতার মারধরে আহত সন্দেহভাজন হাসপাতালে

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের কপি পেয়েছি। আইন মোতাবেক প্রজ্ঞাপনের কপি আমার হাতে পৌঁছামাত্র এই আদেশ কার্যকর করা হয়েছে ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত; প্রজ্ঞাপন জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত; প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: দুইটি মামলায় আদালত কতৃক অভিযোগ আমলে নেয়ার ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৮ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এর ১৫(১) এর ধারায় ফৌজদারি আদালত কতৃক অপরাধ আমলে নেয়া এবং অপর একটি মামলায় বিচার প্রার্থীকে মারধরের বিষয়ে অভিযোগ গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লেখিত বিষয়ের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ),আইন ২০০৯-এর ৩৪ (১) এর ধারার অপরাধ সংগঠিত করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে এসএম জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের কপি পেয়েছি। আইন মোতাবেক প্রজ্ঞাপনের কপি আমার হাতে পৌঁছামাত্র এই আদেশ কার্যকর করা হয়েছে ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×