হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ভুয়া এমবিবিএস চিকিৎসকের একবছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ মে ২০২২, ১১:২০ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় ফরিদ উদ্দিন নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

এসময় তাকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ জ্জামানের নেতৃত্বে একদল পুলিশ।

সোমবার (১৬ মে) দুুপুরে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালস্থ সিটি হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার ফরিদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ জ্জামান বলেন, ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন এলাকায় রোগি দেখে আসছিলেন।

ওই ভুয়া ডাক্তার ফরিদ উদ্দিন চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালস্থ সিটি হাসপাতালে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে অবস্থান করছেন বলে আমাদের কাছে খবর আসে।

এর প্রেক্ষিতে সোমবার দুপুরের দিকে ওই হাসপাতালে চকরিয়া থানা পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযানে যায়।

তিনি আরও বলেন, ওইসময় ফরিদ উদ্দিনকে এমবিবিএস পাশ করা সনদ দেখাতে বললে তিনি ডা.মাঈন উদ্দিন নামের এক ডাক্তারের সার্টিফিকেট দেখান।

কিন্তু চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প কর্মকর্তা ডা.শোভন দত্ত সেসব কাগজ যাচাই-বাছাই করে দেখেন গ্রেফতারকৃত ফরিদ উদ্দিন মুলত ডা.মাঈন উদ্দিনের সার্টিফিকেট জালিয়াতি করে সিটি হাসপাতালের কাছে হস্তান্তর করেছেন।

পরে ফরিদ উদ্দিন ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করলে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ভুয়া এমবিবিএস চিকিৎসকের একবছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ভুয়া এমবিবিএস চিকিৎসকের একবছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ মে ২০২২, ১১:২০ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় ফরিদ উদ্দিন নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় তাকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ জ্জামানের নেতৃত্বে একদল পুলিশ। সোমবার (১৬ মে) দুুপুরে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালস্থ সিটি হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার ফরিদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লায়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ জ্জামান বলেন, ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন এলাকায় রোগি দেখে আসছিলেন। ওই ভুয়া ডাক্তার ফরিদ উদ্দিন চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালস্থ সিটি হাসপাতালে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে অবস্থান করছেন বলে আমাদের কাছে খবর আসে। এর প্রেক্ষিতে সোমবার দুপুরের দিকে ওই হাসপাতালে চকরিয়া থানা পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযানে যায়। তিনি আরও বলেন, ওইসময় ফরিদ উদ্দিনকে এমবিবিএস পাশ করা সনদ দেখাতে বললে তিনি ডা.মাঈন উদ্দিন নামের এক ডাক্তারের সার্টিফিকেট দেখান। কিন্তু চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প কর্মকর্তা ডা.শোভন দত্ত সেসব কাগজ যাচাই-বাছাই করে দেখেন গ্রেফতারকৃত ফরিদ উদ্দিন মুলত ডা.মাঈন উদ্দিনের সার্টিফিকেট জালিয়াতি করে সিটি হাসপাতালের কাছে হস্তান্তর করেছেন। পরে ফরিদ উদ্দিন ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করলে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×