হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মহাসড়কে জিপের ধাক্কায় পথচারী হ্যাচারীর ম্যানেজার নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মে ২০২২, ০৮:০৯ অপরাহ্ন

এম.জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে একটি প্রাইভেট জিপ গাড়ির ধাক্কায় মনির আহমদ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। এ সময় ওই পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। শনিবার (২১মে) সকাল ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির আহমদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চরপাড়ার মৃত আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি হারবাং ইউনিয়নের স্থানীয় একটি হ্যাচারীর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভুঁইয়া। তিনি বলেন, ‘শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে একটি জিপ যাচ্ছিল। এ সময় মনির আহমদ সড়ক পার হচ্ছিলেন। গাড়ির ধাক্কায় মনির আহমদ ঘটনাস্থলে মারা যান। চালক তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে গাড়িও খাদে পড়ে যায়।’

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত মনির আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গাড়িটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় মহাসড়কে জিপের ধাক্কায় পথচারী হ্যাচারীর ম্যানেজার নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মহাসড়কে জিপের ধাক্কায় পথচারী হ্যাচারীর ম্যানেজার নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মে ২০২২, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে একটি প্রাইভেট জিপ গাড়ির ধাক্কায় মনির আহমদ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। এ সময় ওই পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। শনিবার (২১মে) সকাল ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির আহমদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চরপাড়ার মৃত আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি হারবাং ইউনিয়নের স্থানীয় একটি হ্যাচারীর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভুঁইয়া। তিনি বলেন, ‘শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে একটি জিপ যাচ্ছিল। এ সময় মনির আহমদ সড়ক পার হচ্ছিলেন। গাড়ির ধাক্কায় মনির আহমদ ঘটনাস্থলে মারা যান। চালক তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে গাড়িও খাদে পড়ে যায়।’ তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত মনির আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গাড়িটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×